গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় অবস্থিত প্যান ‘এশিয়া ক্লোথিং লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৫০ জন শ্রমিক। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।  শিল্প পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় কাজ শুরু করার কিছুক্ষণ পর কয়েকজন শ্রমিকের মাথা ঘোরা, বমি ও শারীরিক দুর্বলতার উপসর্গ দেখা দেয়। পরে একই ধরনের লক্ষণ নিয়ে একে একে আরও অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি খারাপ হলে কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাদের তাইরুননেশা ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ডা. মো. আমিনুল ইসলাম জানান, হাসপাতালে আনা শ্রমিকদের মধ্যে অনেকের মাথা ঘোরা, বমি ও শারীরিক দুর্বলতা ছিল। দ্রুত চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।  তিনি বলেন, এটি প্রাথমিকভাবে ‘ম্যাস সাইকোজেনিক ডিজিজ’ বা গণ-মনস্তাত্ত্বিক অসুস্থতার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অসুস্থ শ্রমিকদের খোঁজখবর নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি
গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় অবস্থিত প্যান ‘এশিয়া ক্লোথিং লিমিটেড’ নামের একটি তৈরি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৫০ জন শ্রমিক। সোমবার (১১ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।  শিল্প পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় কাজ শুরু করার কিছুক্ষণ পর কয়েকজন শ্রমিকের মাথা ঘোরা, বমি ও শারীরিক দুর্বলতার উপসর্গ দেখা দেয়। পরে একই ধরনের লক্ষণ নিয়ে একে একে আরও অনেকে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি খারাপ হলে কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাদের তাইরুননেশা ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। ডা. মো. আমিনুল ইসলাম জানান, হাসপাতালে আনা শ্রমিকদের মধ্যে অনেকের মাথা ঘোরা, বমি ও শারীরিক দুর্বলতা ছিল। দ্রুত চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।  তিনি বলেন, এটি প্রাথমিকভাবে ‘ম্যাস সাইকোজেনিক ডিজিজ’ বা গণ-মনস্তাত্ত্বিক অসুস্থতার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন। এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অসুস্থ শ্রমিকদের খোঁজখবর নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow