গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘গালাগালি ও হামলা—দুটোই অতীতমুখী রাজনীতির বহিঃপ্রকাশ। রাজনৈতিক সমালোচনায় অশোভন ও কুরুচিপূর্ণ ভাষা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি বক্তব্যের প্রতিক্রিয়ায় হামলা, চক্ষু উৎপাটন বা গাড়ি ভাঙচুরও কোনোভাবেই কাম্য নয়। এসব আচরণ ফ্যাসিবাদী সংস্কৃতিরই প্রতিফলন।’ শনিবার (১ আগস্ট) বিকেলে ফেনী জেলা এবি পার্টি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী শহরের মিজান রোডে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ফজলুল হক। মঞ্জু বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রতিহিংসা, গালাগালি ও সহিংসতার রাজনীতি থেকে সবাইকে সরে আসতে হবে। তিনি বলেন, প্রতিটি আন্দোলনের মতো জুলাই আন্দোলনেরও সফলতা ও সীমাবদ্ধতা রয়েছে। যারা এর সফলতার কৃতিত্ব দাবি করেন, তাদের ব্যর্থতার দায়ও নিতে হবে। তিনি অভিযোগ করেন, অতীতে বিএনপির নেতাদের বিরুদ্ধে যারা কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার ও নির্যাতন চালিয়েছিল, তাদের প্রতি বিএনপি তুলনামূলক সহনশীল হলেও বর্তমানে

গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘গালাগালি ও হামলা—দুটোই অতীতমুখী রাজনীতির বহিঃপ্রকাশ। রাজনৈতিক সমালোচনায় অশোভন ও কুরুচিপূর্ণ ভাষা যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি বক্তব্যের প্রতিক্রিয়ায় হামলা, চক্ষু উৎপাটন বা গাড়ি ভাঙচুরও কোনোভাবেই কাম্য নয়। এসব আচরণ ফ্যাসিবাদী সংস্কৃতিরই প্রতিফলন।’

শনিবার (১ আগস্ট) বিকেলে ফেনী জেলা এবি পার্টি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী শহরের মিজান রোডে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ফজলুল হক।

মঞ্জু বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রতিহিংসা, গালাগালি ও সহিংসতার রাজনীতি থেকে সবাইকে সরে আসতে হবে। তিনি বলেন, প্রতিটি আন্দোলনের মতো জুলাই আন্দোলনেরও সফলতা ও সীমাবদ্ধতা রয়েছে। যারা এর সফলতার কৃতিত্ব দাবি করেন, তাদের ব্যর্থতার দায়ও নিতে হবে।

তিনি অভিযোগ করেন, অতীতে বিএনপির নেতাদের বিরুদ্ধে যারা কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার ও নির্যাতন চালিয়েছিল, তাদের প্রতি বিএনপি তুলনামূলক সহনশীল হলেও বর্তমানে ভিন্নমত প্রকাশকারীদের প্রতি অসহিষ্ণু আচরণ দেখা যাচ্ছে। এ ধরনের পরিস্থিতিকে তিনি অতীতের ভুলের পুনরাবৃত্তি বলে অভিহিত করেন।

এবি পার্টির চেয়ারম্যান পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে জুলাই আন্দোলনের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মোহাইমিন তাজিম বলেন, প্রতিহিংসার রাজনীতির কারণেই ২০২৪ সালের ৪ আগস্ট আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল। তিনি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি দাবি করেন, এই আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে এবং ফেনীতেও একটি বিতর্কিত রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।

সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জাগপার জেলা সভাপতি মো. সাইফ উদ্দিন, নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি জিয়া উদ্দিন, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন দলের নেতা-কর্মী, আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow