গাড়ি থেকে ময়লা ফেলা নিয়ে নতুন নিয়ম চালু কুর্দিস্তানে

চলন্ত গাড়ি থেকে রাস্তায় বা খোলা স্থানে ময়লা ফেললে ৪০ হাজার দিনার (প্রায় ৩০ মার্কিন ডলার) জরিমানার ঘোষণা দিয়েছে কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি)। বাংলাদেশি মুদ্রায় বর্তমানে ৩০ মার্কিন ডলার সমান প্রায় ৩ হাজার ৬৮৮ টাকা। মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে কুর্দিস্তান অঞ্চলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শাফাক নিউজ জানায়, নতুন এই নিয়ম চালক ও যাত্রী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। মন্ত্রণালয়ের প্রশাসনিক ব্যুরোর মহাপরিচালক হেমান মিরানি বলেন, গাড়ি থেকে ময়লা ফেলা আর স্বাভাবিক বা গ্রহণযোগ্য আচরণ হিসেবে বিবেচিত হবে না। তিনি জানান, জনপরিসর পরিষ্কার রাখা ও পরিবেশ দূষণ কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।  

গাড়ি থেকে ময়লা ফেলা নিয়ে নতুন নিয়ম চালু কুর্দিস্তানে

চলন্ত গাড়ি থেকে রাস্তায় বা খোলা স্থানে ময়লা ফেললে ৪০ হাজার দিনার (প্রায় ৩০ মার্কিন ডলার) জরিমানার ঘোষণা দিয়েছে কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি)। বাংলাদেশি মুদ্রায় বর্তমানে ৩০ মার্কিন ডলার সমান প্রায় ৩ হাজার ৬৮৮ টাকা।

মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে কুর্দিস্তান অঞ্চলের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শাফাক নিউজ জানায়, নতুন এই নিয়ম চালক ও যাত্রী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

মন্ত্রণালয়ের প্রশাসনিক ব্যুরোর মহাপরিচালক হেমান মিরানি বলেন, গাড়ি থেকে ময়লা ফেলা আর স্বাভাবিক বা গ্রহণযোগ্য আচরণ হিসেবে বিবেচিত হবে না।

তিনি জানান, জনপরিসর পরিষ্কার রাখা ও পরিবেশ দূষণ কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow