গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে
সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন একটি পিকআপ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই ডাকাত সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৮ আগস্ট) তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। কারাগারে পাঠানো দুই ডাকাত হলেন- জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ওয়াসার গ্রামের আব্দুল হাসিমের ছেলে মারুফ আহমদ (২০) এবং একই ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের কামাল আহমদের ছেলে দিদার আহমদ (২৩)। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজার এলাকায় সন্দেহভাজন একটি পিকআপকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ পিকআপটির পিছু নেয়। রাত পৌনে ১২টার দিকে সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এসআই মো. মোরশেদ আলম। এ সময় পিকআপের ভেতর থেকে এক ব্যক্তি রামদা দিয়ে তার মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। এসময় পিকআপটি ফেলে হাওরের দিকে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি চাকু ও বাঁশের
সিলেটের জকিগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সন্দেহভাজন একটি পিকআপ থামাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুই ডাকাত সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (৮ আগস্ট) তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
কারাগারে পাঠানো দুই ডাকাত হলেন- জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ওয়াসার গ্রামের আব্দুল হাসিমের ছেলে মারুফ আহমদ (২০) এবং একই ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের কামাল আহমদের ছেলে দিদার আহমদ (২৩)।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে জকিগঞ্জ উপজেলার রতনগঞ্জ বাজার এলাকায় সন্দেহভাজন একটি পিকআপকে থামার সংকেত দেয় পুলিশ। তবে চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ পিকআপটির পিছু নেয়। রাত পৌনে ১২টার দিকে সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া এলাকায় পিকআপটি নিয়ন্ত্রণের চেষ্টা করেন এসআই মো. মোরশেদ আলম। এ সময় পিকআপের ভেতর থেকে এক ব্যক্তি রামদা দিয়ে তার মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। এসময় পিকআপটি ফেলে হাওরের দিকে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
পরে ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি চাকু ও বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ। আহত এসআই মো. মোরশেদ আলমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। শুক্রবার কালীগঞ্জ-আটগ্রাম সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার সময় মারুফ আহমদ ও দিদার আহমদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ডাকাত গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের এক সদস্যের ওপর হামলা চালানো হয়। গ্রেপ্তার দুইজনকে ডাকাতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। হামলায় আহত পুলিশ সদস্য বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেছেন। গ্রেপ্তারের পর আসামিরা শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
What's Your Reaction?