গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

গুনে গুনে ঘুষ নেওয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।  রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মিন্টু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। অফিস আদেশে বলা হয়েছে, বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ)(ঘ) অসদাচরণ ও দুর্নীতির দায়ে একই বিধিমালার ১২ (১) ধারা মোতাবেক উক্ত কর্মচারীকে ২৬/০৭/২০২৬ তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। আরও বলা হয়েছে, বিধি মোতাবেক তিনি বরখাস্তকালীন সময়ে খোরপোশ ভাতাপ্রাপ্ত হবেন। এর আগে রোববার (২৬ জুলাই) বিকেলে ঘুষের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুই মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে, উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবা গ্রহীতার কাছ থেকে তিনি তার চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন।

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

গুনে গুনে ঘুষ নেওয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। 

রোববার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মিন্টু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিস আদেশে বলা হয়েছে, বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩(খ)(ঘ) অসদাচরণ ও দুর্নীতির দায়ে একই বিধিমালার ১২ (১) ধারা মোতাবেক উক্ত কর্মচারীকে ২৬/০৭/২০২৬ তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

আরও বলা হয়েছে, বিধি মোতাবেক তিনি বরখাস্তকালীন সময়ে খোরপোশ ভাতাপ্রাপ্ত হবেন।

এর আগে রোববার (২৬ জুলাই) বিকেলে ঘুষের টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দুই মিনিট ২২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে, উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবা গ্রহীতার কাছ থেকে তিনি তার চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন। তাকে বলতে শোনা যায়, ‘উনিও ৪০তম বিসিএস আমিও ৪০তম বিসিএস, উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে ইমরান শেখ তখন বলেন, এটি ঘুষের টাকা নয়, এটি ধারের টাকা। অনেক মানুষ আমার কাছ থেকে টাকা ধার নেয় আবার ফেরত দিয়ে যায়। সেই ধারের টাকা ফেরত নেওয়ার সময়কার ভিডিও এটি। তবে তিনি ধারের টাকা ফেরত দেওয়া ব্যক্তির নাম-পরিচয় জানাতে রাজি হননি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, এর আগেও আমি সরেজমিনে অফিসে গিয়ে তাকে না পেয়ে শোকজ করেছি। আজ তার বিরুদ্ধে ঘুষ হিসেবে টাকা নেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)-কে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে বলেছি।

এর কয়েক ঘণ্টার মধ্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ওই ভূমি কর্মকর্তাকে বরখাস্তের আদেশ দিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow