গুম-ক্রসফায়ারের বিরুদ্ধে সরকার কঠোর: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বর্তমান সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থে প্রয়োজন হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো মন্ত্রী প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন। সেক্ষেত্রে দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এ ধরনের পরিবর্তনের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। তিনি বলেন, সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। একই সঙ্গে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা ও অপরাধে জড়িত পুলিশ ও প্রশাসনের সদস্যদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তথ্য উপদেষ্টা আরও বলেন, ১৭ বছরের গড়ে ওঠা ‘ফ্যাসিস্ট কাঠামো’ রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। সা

গুম-ক্রসফায়ারের বিরুদ্ধে সরকার কঠোর: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বর্তমান সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থে প্রয়োজন হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় মন্ত্রিসভায় রদবদল করতে পারেন।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, কোনো মন্ত্রী প্রত্যাশিতভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন। সেক্ষেত্রে দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে এ ধরনের পরিবর্তনের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই।

তিনি বলেন, সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। একই সঙ্গে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা ও অপরাধে জড়িত পুলিশ ও প্রশাসনের সদস্যদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, ১৭ বছরের গড়ে ওঠা ‘ফ্যাসিস্ট কাঠামো’ রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তবে সরকার ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

সাইবার বুলিং ও অপতথ্য প্রসঙ্গে তিনি বলেন, মিথ্যা তথ্য ও সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করা হবে না। এসব প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি জনস্বার্থ বিবেচনায় তথ্য মন্ত্রণালয়ের অধীনে একটি আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।

এদিকে, মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর পরও ঘোষিত ক্ষতিপূরণ পরিশোধ না হওয়ার বিষয়টি সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, ক্ষতিগ্রস্তদের প্রকৃত তালিকা যাচাই-বাছাই শেষে সরকার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow