গুরুদাসপুরে পৃথকভাবে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক—নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে পৃথকভাবে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। প্রধান অতিথি আব্দুর আজিজ এমপি বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নারীরা সম্মানজনক অবস্থানে যেতে সক্ষম হয়েছেন। নারীরা স্বাধীনভাবে চলবে- কোনো বাধা থাকবে না। সেই লক্ষ্যে নারীদের প্রাধান্য দিয়ে বর্তমান সরকার কাজ করছে। হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। অন্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভীন, হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর একরামুল হক খোকন ও সাংবাদিক আলী আক্কাছ বক্তব্য রাখেন। অপরদিকে নিডা সোসাইটি ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে র‌্যালী শেষে বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উপজেলা জেন্ডার ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপির সভাপ

গুরুদাসপুরে পৃথকভাবে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক—নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের গুরুদাসপুরে পৃথকভাবে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। প্রধান অতিথি আব্দুর আজিজ এমপি বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নারীরা সম্মানজনক অবস্থানে যেতে সক্ষম হয়েছেন। নারীরা স্বাধীনভাবে চলবে- কোনো বাধা থাকবে না। সেই লক্ষ্যে নারীদের প্রাধান্য দিয়ে বর্তমান সরকার কাজ করছে। হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। অন্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভীন, হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর একরামুল হক খোকন ও সাংবাদিক আলী আক্কাছ বক্তব্য রাখেন।

অপরদিকে নিডা সোসাইটি ও মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের যৌথ আয়োজনে র‌্যালী শেষে বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা হয়। উপজেলা জেন্ডার ফোরামের সভাপতি রোকসানা আক্তার লিপির সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্র্তা মো. শফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের মনিটরিং অফিসার মোসাব্বির হোসেন, মজিবুর রহমান মজনু, ট্রান্সজেন্ডার নদী সরকার, নিডা সোসাইটি নাটোরের নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, নারী নেত্রী শাহানাজ পারভীন, অঞ্জলী আফসার ও অনির্র্মান কর্মসংস্থার নির্বাহী পরিচালক প্রভাতী রাণী বসাক। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার নারীরা অংশগ্রহণ করেন।

জানা যায়, নারী ও কন্যাদের উপর জেন্ডার ভিত্তিক সহিংসতা, নেতৃত্বের সীমিত সুযোগ, কম অংশগ্রহণ এবং বাল্যবিবাহ সহ বহুমাত্রিক জেন্ডার ভিত্তিক বৈষম্য বাংলাদেশের বহু সম্প্রদায়কে প্রভাবিত করছে। এই প্রেক্ষাপটে নারীর অধিকার ও নেতৃত্ব প্রতিষ্ঠায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় বাস্তবায়ন করছে এমপাওয়ারহার (ঊসঢ়ড়বিৎঐবৎ) প্রকল্প।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow