গুরুদাসপুরের মশিন্দায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মতবিনিময় সভা
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা হয়। মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শামীম আখতারসহ ইউপি সদস্য সালামত প্রাং, আজিম উদ্দিন, শহিদুল ইসলাম, আব্দুস সালাম, বাচ্চু হাসান প্রমুখ। এসময় ওয়ার্ডের মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন- “মাদক সেবীদের তালিকা করা সম্ভব। কিন্তু তালিকায় নাম প্রদানকারীর ব্যক্তিগত নিরাপত্তার অভাব রয়েছে| পুলিশে দিলে মাদক বিক্রেতা ও সেবনকারী প্রাণনাশের হুমকি দেয়। জেলে গিয়েও জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা করে। প্রশাসনের তৎপরতা, সামাজিক ও পারিবারিক সুসম্পর্ক এবং অনুশাসন না থাকার কারণে এলাকায় মাদকের ভয়াবহতা বাড়ছে। ফলে ছিনতাই ও ডাকাতিসহ নানা ঘটনা ঘটছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে ব্যাপক প্রচারনার পাশাপাশি নতুন আইন হওয়া দরকার।” উল্লেখ্য, সম্প্রতি গুরুদাসপুর উপজেলা পরিষদের কোয়ার্টারস
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা হয়।
মশিন্দা ইউপি চেয়ারম্যান আব্দুল বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, শামীম আখতারসহ ইউপি সদস্য সালামত প্রাং, আজিম উদ্দিন, শহিদুল ইসলাম, আব্দুস সালাম, বাচ্চু হাসান প্রমুখ। এসময় ওয়ার্ডের মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন- “মাদক সেবীদের তালিকা করা সম্ভব। কিন্তু তালিকায় নাম প্রদানকারীর ব্যক্তিগত নিরাপত্তার অভাব রয়েছে| পুলিশে দিলে মাদক বিক্রেতা ও সেবনকারী প্রাণনাশের হুমকি দেয়। জেলে গিয়েও জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা করে। প্রশাসনের তৎপরতা, সামাজিক ও পারিবারিক সুসম্পর্ক এবং অনুশাসন না থাকার কারণে এলাকায় মাদকের ভয়াবহতা বাড়ছে। ফলে ছিনতাই ও ডাকাতিসহ নানা ঘটনা ঘটছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে ব্যাপক প্রচারনার পাশাপাশি নতুন আইন হওয়া দরকার।”
উল্লেখ্য, সম্প্রতি গুরুদাসপুর উপজেলা পরিষদের কোয়ার্টারসহ বিভিন্ন স্থানে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে উপজেলার ৬ ইউপি চেয়ারম্যানের কাছে মাদকসেবীদের তালিকা চেয়ে ৭ দিনের সময় দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ।
What's Your Reaction?