গুলশানকে আন্তর্জাতিক মানের বাসযোগ্য এলাকায় রূপান্তরের অঙ্গীকার

রাজধানীর গুলশানকে আন্তর্জাতিক মানের বাসযোগ্য এলাকায় রূপান্তরের অঙ্গীকার করেছেন গুলশান সোসাইটির নবনির্বাচিত কমিটির নেতারা। কমিটির আনুষ্ঠানিক পরিচিতি ও শপথ অনুষ্ঠানে এই অঙ্গীকারের কথা জানানো হয়। শনিবার (৯ মে) রাতে বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় সংগীতশিল্পী সাব্বির জামানের গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। পরে মূল পর্বে বিদায়ী কমিটি তাদের মেয়াদকালের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের বিবরণ তুলে ধরে। এসময় নেতাদের হাতে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে গুলশান সোসাইটির নির্বাচনে পরপর দুইবার বিজয়ী সভাপতি ওমর সাদাত নতুন কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেন। এরপর নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত নির্বাহী কমিটির আগামী দুই বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন ওমর সাদাত। তিনি বলেন, ‘গুলশানকে আধুনিক ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে বর্তমানে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। এই টাস্কফোর্সে গুলশানের পাশাপাশি বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটিও যুক্ত রয়েছে। রাজউক ( রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) ও ডিএনসিসির (ঢাকা উত্তর সিটি করপোরেশ

গুলশানকে আন্তর্জাতিক মানের বাসযোগ্য এলাকায় রূপান্তরের অঙ্গীকার

রাজধানীর গুলশানকে আন্তর্জাতিক মানের বাসযোগ্য এলাকায় রূপান্তরের অঙ্গীকার করেছেন গুলশান সোসাইটির নবনির্বাচিত কমিটির নেতারা।

কমিটির আনুষ্ঠানিক পরিচিতি ও শপথ অনুষ্ঠানে এই অঙ্গীকারের কথা জানানো হয়। শনিবার (৯ মে) রাতে বনানীর শেরাটন হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

সন্ধ্যা সাড়ে ৭টায় সংগীতশিল্পী সাব্বির জামানের গান পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। পরে মূল পর্বে বিদায়ী কমিটি তাদের মেয়াদকালের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের বিবরণ তুলে ধরে। এসময় নেতাদের হাতে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে গুলশান সোসাইটির নির্বাচনে পরপর দুইবার বিজয়ী সভাপতি ওমর সাদাত নতুন কমিটির নেতাদের পরিচয় করিয়ে দেন। এরপর নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে শপথ নেয়।

গুলশানকে আন্তর্জাতিক মানের বাসযোগ্য এলাকায় রূপান্তরের অঙ্গীকার

শপথগ্রহণ শেষে নবনির্বাচিত নির্বাহী কমিটির আগামী দুই বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন ওমর সাদাত। তিনি বলেন, ‘গুলশানকে আধুনিক ও নান্দনিক শহর হিসেবে গড়ে তুলতে বর্তমানে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। এই টাস্কফোর্সে গুলশানের পাশাপাশি বনানী, বারিধারা ও নিকেতন সোসাইটিও যুক্ত রয়েছে। রাজউক ( রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ) ও ডিএনসিসির (ঢাকা উত্তর সিটি করপোরেশন) সহায়তায় এলাকার দখলবাজি ও ডাম্পিং সমস্যার সমাধান করে গুলশানকে আন্তর্জাতিক মানের বাসযোগ্য এলাকায় রূপান্তর করাই এই নতুন পরিষদের মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান, গুলশান সোসাইটির মহাসচিব মুজিবুর রহমান মৃধাসহ আরও অনেকে বক্তব্য দেন।

আয়োজনে রাত সাড়ে ৯টায় মঞ্চে ওঠেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তার একের পর এক জনপ্রিয় গান পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে আসর। তার গানেই পর্দা নামে এই বিশেষ আয়োজনের।

এমএমএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow