গোপালগঞ্জে নারীর সঙ্গে পাম্প অপারেটরের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পৌরসভার পানি শাখার পাম্প অপারেটর জামাল শেখের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌর প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে ‘সুভা দা (Suvo Da)’ নামের ফেসবুক আইডি থেকে ৭ মিনিট ৫৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। অল্প সময়ের মধ্যেই সেটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে মূল পোস্টটি মুছে ফেলা হলেও অনেকেই ভিডিওটি সংরক্ষণ করে রাখেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মচারী জানান, ভিডিও প্রকাশের পর থেকে জামাল শেখ কর্মস্থলে অনিয়মিতভাবে হাজিরা দিচ্ছেন এবং বিষয়টি মীমাংসার জন্য বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন।
ভিডিওতে থাকা নারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ভাই পরিচয়ে সুজন নামে এক ব্যক্তি অভিযোগ করেন, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে জামাল শেখ তার বোনের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলে একাধ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পৌরসভার পানি শাখার পাম্প অপারেটর জামাল শেখের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটি ঘিরে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌর প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ দিন আগে ‘সুভা দা (Suvo Da)’ নামের ফেসবুক আইডি থেকে ৭ মিনিট ৫৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। অল্প সময়ের মধ্যেই সেটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে মূল পোস্টটি মুছে ফেলা হলেও অনেকেই ভিডিওটি সংরক্ষণ করে রাখেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মচারী জানান, ভিডিও প্রকাশের পর থেকে জামাল শেখ কর্মস্থলে অনিয়মিতভাবে হাজিরা দিচ্ছেন এবং বিষয়টি মীমাংসার জন্য বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন।
ভিডিওতে থাকা নারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার ভাই পরিচয়ে সুজন নামে এক ব্যক্তি অভিযোগ করেন, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে জামাল শেখ তার বোনের কাছ থেকে ১০ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন। একই সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলে একাধিকবার অন্তরঙ্গ সময় কাটিয়েছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ওই নারীর প্রবাসী স্বামী তাকে তালাক দেন। তিনি জানান, এ ঘটনায় শিগগিরই মামলা করা হবে।
অন্যদিকে জামাল শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, ভিডিওটি ২০২২ সালের। তার দাবি, ওই নারী গোপনে ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করে দীর্ঘদিন ধরে অর্থ আদায় করেছেন। বর্তমানে ওই নারী অন্যত্র বিবাহিত জীবনযাপন করছেন বলেও দাবি করেন তিনি।
টুঙ্গিপাড়া পৌর প্রশাসক জহিরুল আলম বলেন, ভিডিওটি আমার নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।