গোলের সেঞ্চুরি রোনালদোর, শিরোপার আরও কাছে আল নাসর

সৌদি প্রো লিগে সময়টা ভালোই যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। লিগে আজ শততম গোলের দেখা পেয়েছেন সিআর সেভেন। এর ফলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে আল নাসর। জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিক ও ক্রিস্টিয়ানো রোনালদোর ১০০তম গোলে ভর করে আল শাবাবকে ৪-২ গোলে হারিয়েছে আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে এখন তারা পাঁচ পয়েন্ট এগিয়ে। সেইসঙ্গে ফুটবল ইতিহাসে ১ হাজার গোলের অবিশ্বাস্য মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে গোল করে ক্যারিয়ারের ৯৭১তম অফিসিয়াল গোল পূর্ণ করেছেন এই পর্তুগিজ মহাতারকা। ৪১ বছর বয়সেও দারুণ ফিটনেস ও গোল করার ক্ষুধা ধরে রেখেছেন রোনালদো। প্রতিটি ম্যাচেই যেন নতুন রেকর্ড গড়ছেন তিনি। বর্তমানে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৯৭১ গোলের মালিক রোনালদো। ফলে বহুল আলোচিত ১ হাজার গোলের স্বপ্ন এখন আরও বাস্তব মনে হচ্ছে তার ভক্তদের কাছে। চলতি মৌসুমেও আল নাসরের আক্রমণভাগের প্রধান অস্ত্র তিনি। বয়স বাড়লেও মাঠে তার প্রভাব বা গোল করার ক্ষমতায় কোনো ঘাটতি দেখা যাচ্ছে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow