গ্রেপ্তার হলেন জনপ্রিয় অভিনেতা

জনপ্রিয় টিভি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শিয়া লাবিউফ-কে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ফেব্রুয়ারির শুরুতে নিউ অরলিন্সের একটি বারের বাইরে মারামারির অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় একজন অভিনেতা। গত ১ মার্চ সংবাদমাধ্যম ABC News-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে দ্বিতীয়বারের মতো তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের নথি অনুযায়ী, তার বিরুদ্ধে আরও একটি অপকর্মের অভিযোগ আনা হয়েছে। অভিনেতার আইনজীবী সারাহ চেরভিনস্কি এক বিবৃতিতে জানান, গত ১৭ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কোয়ার্টারের কাছে রয়্যাল স্ট্রিট ইন অ্যান্ড আর বারের বাইরে ঘটে যাওয়া একটি সংঘর্ষের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনার জেরেই আগেও তাকে আটক করা হয়েছিল। মামলায় অভিযোগ করা হয়েছে, মার্ডি গ্রাস উদযাপনের সময় একাধিক ব্যক্তিকে আঘাত করার পাশাপাশি একটি নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি। আইনজীবীর ভাষ্য, নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানার পর লাবিউফ স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। এ ক্ষেত্রে তাকে এক লাখ ডলারের বেশি বন্ড জমা দেওয়া কিংবা একই অভিযোগে আলাদাভাবে কারাভোগ করতে

গ্রেপ্তার হলেন জনপ্রিয় অভিনেতা

জনপ্রিয় টিভি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শিয়া লাবিউফ-কে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ফেব্রুয়ারির শুরুতে নিউ অরলিন্সের একটি বারের বাইরে মারামারির অভিযোগে তাকে আটক করা হয়েছিল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় একজন অভিনেতা।

গত ১ মার্চ সংবাদমাধ্যম ABC News-এর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে দ্বিতীয়বারের মতো তাকে গ্রেপ্তার করা হয়। আদালতের নথি অনুযায়ী, তার বিরুদ্ধে আরও একটি অপকর্মের অভিযোগ আনা হয়েছে।

অভিনেতার আইনজীবী সারাহ চেরভিনস্কি এক বিবৃতিতে জানান, গত ১৭ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কোয়ার্টারের কাছে রয়্যাল স্ট্রিট ইন অ্যান্ড আর বারের বাইরে ঘটে যাওয়া একটি সংঘর্ষের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনার জেরেই আগেও তাকে আটক করা হয়েছিল। মামলায় অভিযোগ করা হয়েছে, মার্ডি গ্রাস উদযাপনের সময় একাধিক ব্যক্তিকে আঘাত করার পাশাপাশি একটি নির্দিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেছিলেন তিনি।

আইনজীবীর ভাষ্য, নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানার পর লাবিউফ স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। এ ক্ষেত্রে তাকে এক লাখ ডলারের বেশি বন্ড জমা দেওয়া কিংবা একই অভিযোগে আলাদাভাবে কারাভোগ করতে হবে না। তিনি বলেন, “তিনি যেমন অগ্রাধিকারমূলক আচরণের যোগ্য নন, তেমনি কেবল পাবলিক ফিগার হওয়ার কারণে তার প্রতি অযাচিত কঠোর আচরণও কাম্য নয়।”

নিউ অরলিন্স পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ ফেব্রুয়ারির ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, লাবিউফ এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং আরেকজনের মুখে আঘাত করেন। এতে একজনের নাক ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তদন্তে পুলিশ জেফ্রি ক্লেইন নামে এক ব্যক্তিকে শনাক্ত করেছে। তিনি একজন পরিচিত বিনোদনকর্মী এবং দাবি করেছেন, লাবিউফের হামলার শিকার ব্যক্তিদের মধ্যে তিনিও ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow