ঘনিষ্ঠ দৃশ্যে অনেকেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, অভিনেতার মন্দ অভিজ্ঞতা
পর্দার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা অন্নু কাপুর। অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অনেক সময় অভিনেতারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলেই মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথা শেয়ার করে আলোচনায় এসেছেন এই অভিনেতা। অন্নু বলেন, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে দর্শকদের যেমন কৌতূহল থাকে, বাস্তব অভিজ্ঞতা অনেক সময় তার চেয়েও বেশি অস্বস্তিকর হয়ে ওঠে। তার দাবি, তিনি নিজ চোখে দেখেছেন, অনেক অভিনেতা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে এতটাই ডুবে যান যে পরিচালক ‘কাট’ বলার পরও থামতে চান না। তিনি জানান, এমন পরিস্থিতি সেটে বিব্রতকর পরিবেশ তৈরি করে। একবার এক জনপ্রিয় অভিনেতা নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় এতটাই বুঁদ হয়ে গিয়েছিলেন যে পরিচালকের নির্দেশও শুনতে পাননি। শেষ পর্যন্ত নায়িকাকে নিজেই সরে এসে পরিস্থিতি সামাল দিতে হয়েছিল। অন্নুর ভাষায়, ওই ঘটনার পর অভিনেত্রী এতটাই মানসিকভাবে অস্বস্তিতে পড়েছিলেন যে কয়েকদিন নিজের ঘর থেকেও বের হননি। তিনি বলেন, একজন অভিনেতার এমন আচরণের কারণে ভবিষ্যতে অন্যদেরও সমস্যার মুখে পড়তে হয়। অন্নু কাপুর স্পষ্ট করে জানান, তিনি নিজে কখনও এমন পরিস্থিতি তৈর
পর্দার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেতা অন্নু কাপুর। অন্তরঙ্গ দৃশ্যের শুটিংয়ে অনেক সময় অভিনেতারা নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলেই মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন অভিজ্ঞতার কথা শেয়ার করে আলোচনায় এসেছেন এই অভিনেতা।
অন্নু বলেন, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং নিয়ে দর্শকদের যেমন কৌতূহল থাকে, বাস্তব অভিজ্ঞতা অনেক সময় তার চেয়েও বেশি অস্বস্তিকর হয়ে ওঠে। তার দাবি, তিনি নিজ চোখে দেখেছেন, অনেক অভিনেতা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে এতটাই ডুবে যান যে পরিচালক ‘কাট’ বলার পরও থামতে চান না।
তিনি জানান, এমন পরিস্থিতি সেটে বিব্রতকর পরিবেশ তৈরি করে। একবার এক জনপ্রিয় অভিনেতা নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের সময় এতটাই বুঁদ হয়ে গিয়েছিলেন যে পরিচালকের নির্দেশও শুনতে পাননি। শেষ পর্যন্ত নায়িকাকে নিজেই সরে এসে পরিস্থিতি সামাল দিতে হয়েছিল।
অন্নুর ভাষায়, ওই ঘটনার পর অভিনেত্রী এতটাই মানসিকভাবে অস্বস্তিতে পড়েছিলেন যে কয়েকদিন নিজের ঘর থেকেও বের হননি।
তিনি বলেন, একজন অভিনেতার এমন আচরণের কারণে ভবিষ্যতে অন্যদেরও সমস্যার মুখে পড়তে হয়।
অন্নু কাপুর স্পষ্ট করে জানান, তিনি নিজে কখনও এমন পরিস্থিতি তৈরি করেননি। তার মতে, ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ে পেশাদারিত্ব এবং পারস্পরিক সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন শিল্পীর দায়িত্ব হলো সহ-অভিনেতার স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া।
এলআইএ
What's Your Reaction?