ঘোড়ার চড়িয়ে শিক্ষকের রাজসিক বিদায়

পটুয়াখালীর জৈনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার শিক্ষক ফোরকান তালুকদার দীর্ঘ ৩৭ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় যুক্ত থাকার পর অবসরে গেছেন। কর্মজীবনের শেষ দিনে তাকে ঘোড়ায় চড়িয়ে বাদ্যযন্ত্রের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদায় জানানো হয়। পরে ঘোড়ায় করেই তাকে বাড়ি পৌঁছে দেন শিক্ষার্থীরা। এসময় শতাধিক শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। বিদ্যালয় সূত্রে জানা যায়, সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘তারুণ্য’ এই ব্যতিক্রমী বিদায়ি অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষক ফোরকান তালুকদার নিজেও এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। সাবেক শিক্ষার্থী বশির উদ্দিন বলেন, স্যারের পড়ানো এখনো আমাদের মনে আছে। তিনি শুধু শ্রেণিকক্ষে পড়াতেন না, বিকেলে আমাদের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন আমরা ঠিকমতো পড়ছি কিনা। তার মতো শিক্ষক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তাই আমরা চেয়েছি তাকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) রইছ উদ্দিন বলেন, ফোরকান স্যার সব সময় সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মী হিসেবে তাকে পেয়ে আমরা গর্বিত। তিনি এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন, পরে এখানেই শিক্ষকতা করেছেন, আজ তার বিদায়

ঘোড়ার চড়িয়ে শিক্ষকের রাজসিক বিদায়

পটুয়াখালীর জৈনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার শিক্ষক ফোরকান তালুকদার দীর্ঘ ৩৭ বছরেরও বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় যুক্ত থাকার পর অবসরে গেছেন। কর্মজীবনের শেষ দিনে তাকে ঘোড়ায় চড়িয়ে বাদ্যযন্ত্রের সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিদায় জানানো হয়। পরে ঘোড়ায় করেই তাকে বাড়ি পৌঁছে দেন শিক্ষার্থীরা। এসময় শতাধিক শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘তারুণ্য’ এই ব্যতিক্রমী বিদায়ি অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষক ফোরকান তালুকদার নিজেও এই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন।

সাবেক শিক্ষার্থী বশির উদ্দিন বলেন, স্যারের পড়ানো এখনো আমাদের মনে আছে। তিনি শুধু শ্রেণিকক্ষে পড়াতেন না, বিকেলে আমাদের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন আমরা ঠিকমতো পড়ছি কিনা। তার মতো শিক্ষক পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। তাই আমরা চেয়েছি তাকে সম্মানের সঙ্গে বিদায় জানাতে।

ঘোড়ার চড়িয়ে শিক্ষকের রাজসিক বিদায়

বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) রইছ উদ্দিন বলেন, ফোরকান স্যার সব সময় সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মী হিসেবে তাকে পেয়ে আমরা গর্বিত। তিনি এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন, পরে এখানেই শিক্ষকতা করেছেন, আজ তার বিদায় আমাদের জন্য আবেগঘন মুহূর্ত।

বিদায়ি শিক্ষক ফোরকান তালুকদার বলেন, দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনে অনেক শিক্ষার্থীকে পড়ানোর সুযোগ হয়েছে। তাদের অনেকেই এখন দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। আজকের এই সম্মাননা আমাকে অভিভূত করেছে। আমি কখনো ভাবিনি আমার জন্য এভাবে আয়োজন করা হবে। যারা এই আয়োজন করেছে, তাদের জন্য আমি দোয়া করি।

মাহমুদ হাসান রায়হান/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow