চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না, বরং শুষ্ক মৌসুমে যে অবস্থায় থাকে এখনো সে অবস্থাতেই আছে। প্রবর্তক মোড় এলাকায় খাল নির্মাণকাজের কারণে সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়েছিল, তবে তা এরই মধ্যে নিষ্কাশন হয়েছে বলে তিনি জানান। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় প্রবর্তক মোড়ের জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, আমি নিজে পানির মধ্য দিয়ে হেঁটে এসেছি। যেটুকু পানি ছিল, আজ ও আগামীকাল সকালের মধ্যে তা নিষ্কাশন হয়ে যাবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম শহর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ‘পানির ওপর ভাসছে’ ধরনের প্রচারণা করা হচ্ছে, বাস্তবতা তার সঙ্গে মেলে না। ৬০ কিলোমিটার আয়তনের সিটি করপোরেশনের মধ্যে আমি যে জায়গায় হাঁটলাম, সেটা খুবই সীমিত এলাকা, যোগ করেন তিনি। খাল সংস্কার প্রকল্প নিয়ে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬টি খাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে হস্তান্তর করা হয়। ইঞ্জিনিয়ারিং জনবল ঘাটতির কারণে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে কাজ শুরু হয়, যা বিভিন্ন সময়সীমা বাড়িয়ে ২০২৬ সাল

চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না, বরং শুষ্ক মৌসুমে যে অবস্থায় থাকে এখনো সে অবস্থাতেই আছে। প্রবর্তক মোড় এলাকায় খাল নির্মাণকাজের কারণে সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়েছিল, তবে তা এরই মধ্যে নিষ্কাশন হয়েছে বলে তিনি জানান।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় প্রবর্তক মোড়ের জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, আমি নিজে পানির মধ্য দিয়ে হেঁটে এসেছি। যেটুকু পানি ছিল, আজ ও আগামীকাল সকালের মধ্যে তা নিষ্কাশন হয়ে যাবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম শহর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ‘পানির ওপর ভাসছে’ ধরনের প্রচারণা করা হচ্ছে, বাস্তবতা তার সঙ্গে মেলে না। ৬০ কিলোমিটার আয়তনের সিটি করপোরেশনের মধ্যে আমি যে জায়গায় হাঁটলাম, সেটা খুবই সীমিত এলাকা, যোগ করেন তিনি।

খাল সংস্কার প্রকল্প নিয়ে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৬টি খাল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কাছে হস্তান্তর করা হয়। ইঞ্জিনিয়ারিং জনবল ঘাটতির কারণে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে কাজ শুরু হয়, যা বিভিন্ন সময়সীমা বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্ত গড়িয়েছে।

তিনি জানান, ৩৬টির মধ্যে ৩০টি খালের কাজ সম্পন্ন হয়েছে এবং ৫টি খালের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি একটি খাল হিজড়া খালে বর্তমান সমস্যা সৃষ্টি হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, খাল সংস্কারের সময় স্টিল স্ট্রাকচারের মাধ্যমে রিটেইনিং ওয়াল দেওয়া হয়েছিল, যা আপাতত পানি প্রবাহে বাধা সৃষ্টি করছে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে সেটি অপসারণ করে খালটি স্বাভাবিক করা হবে বলে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং কোর জানিয়েছে।

তিনি আরও বলেন, আকস্মিক অতিবৃষ্টির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যা পূর্বাভাস দেওয়া সম্ভব ছিল না। সাময়িক ভোগান্তি হলেও দ্রুত সমাধান হচ্ছে।

নগর প্রশাসন নিয়ে তিনি বলেন, চট্টগ্রামে সিটি করপোরেশন, সিডিএ, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন সংস্থা একসঙ্গে কাজ করছে। সাধারণ মানুষ মেয়রকে দায়ী করলেও বাস্তবে এককভাবে কোনো সংস্থা পুরো পরিস্থিতির জন্য দায়ী নয়।

তিনি জানান, তিনি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন-এর সঙ্গে সমন্বয় বৈঠক করবেন এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিটি গভর্নমেন্ট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি দীর্ঘদিনের দাবি হলেও সরকার এ নিয়ে টেকনিক্যাল ও বিশেষজ্ঞ কমিটি করে পর্যালোচনা করবে। প্রয়োজন হলে প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করবেন বলেও তিনি মন্তব্য করেন।

পরিদর্শনের সময় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ সেনাবাহিনী, নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow