চট্টগ্রামকে ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তোলা হবে : নতুন সিএমপি কমিশনার
কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, বরং কাজের মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জন করতে চান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী। বৃহস্পতিবার (২ এপ্রিল) নগরীর দামপাড়া পুলিশ লাইন্স কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি চট্টগ্রামকে একটি ‘সেফ সিটি’ বা নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সিএমপি কমিশনার বলেন, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। অপরাধ দমনে চুরি ও ছিনতাইপ্রবণ এলাকাগুলোকে দ্রুত সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সিএমপির অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। খেলার মাঠ দখল করে মেলা আয়োজনের অনুমতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার জানান, বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত অবগত নন। তবে মেলায় কোনো ধরনের মাদক কারবার বা অনৈতিক কর্মকাণ্ড চললে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। এছাড়া নতুন ব্রিজে পুলিশের কথিত ‘মাদককাণ্ড’ এবং পরবর্তীতে তদন্ত প্রতিবেদন নিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি নতুন
কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, বরং কাজের মাধ্যমে নগরবাসীর আস্থা অর্জন করতে চান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নবনিযুক্ত কমিশনার হাসান মো. শওকত আলী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) নগরীর দামপাড়া পুলিশ লাইন্স কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি চট্টগ্রামকে একটি ‘সেফ সিটি’ বা নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সিএমপি কমিশনার বলেন, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। অপরাধ দমনে চুরি ও ছিনতাইপ্রবণ এলাকাগুলোকে দ্রুত সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সিএমপির অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। এসব অপরাধের সঙ্গে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
খেলার মাঠ দখল করে মেলা আয়োজনের অনুমতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার জানান, বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত অবগত নন। তবে মেলায় কোনো ধরনের মাদক কারবার বা অনৈতিক কর্মকাণ্ড চললে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।
এছাড়া নতুন ব্রিজে পুলিশের কথিত ‘মাদককাণ্ড’ এবং পরবর্তীতে তদন্ত প্রতিবেদন নিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আমি নতুন দায়িত্ব গ্রহণ করেছি। বিষয়টি আমি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
চট্টগ্রামকে নিরাপদ শহরে রূপান্তর করতে গণমাধ্যমকর্মী ও নগরবাসীর সক্রিয় সহযোগিতা এবং পরামর্শ কামনা করেন হাসান মো. শওকত আলী।
তিনি জানান, সাংবাদিকদের গঠনমূলক প্রস্তাবনা এবং পুলিশের পরিকল্পনা সমন্বয় করেই ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরীসহ সিএমপির পশ্চিম ও দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনারগণ (ডিসি) উপস্থিত ছিলেন।
What's Your Reaction?