চট্টগ্রামে আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মেয়রের সাক্ষাৎ
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত নেতারা মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শাহাদাত হোসেন নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, আইনজীবীরা ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সুসংহতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সমিতির ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রেখে আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং বিচারপ্রার্থীদের সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। মেয়র বলেন, আইন পেশা শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয় বরং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আইনজীবীদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা সুদৃঢ় করতে সহায়তা করে। তিনি আইনজীবী সমাজের ঐক্য ও পেশাগত উৎকর্ষ সাধনের ওপর গুরুত্বারোপ করেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃত্বে রয়েছেন অ্যাডভোকেট তারিক আহমদ (সভাপতি), অ্যাডভোকেট সেলিমা খানম (সিনিয়র সহ-সভাপতি), অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলী (সহ-সভাপতি), অ্যাডভোকেট মো. মঈনুদ্দীন (সাধারণ সম্পাদক), অ্যাডভোকেট নজরুল ইসলাম (সহ-সাধারণ সম্প
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত নেতারা মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শাহাদাত হোসেন নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে বলেন, আইনজীবীরা ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সুসংহতকরণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সমিতির ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রেখে আইনজীবীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং বিচারপ্রার্থীদের সেবার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
মেয়র বলেন, আইন পেশা শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয় বরং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আইনজীবীদের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা সুদৃঢ় করতে সহায়তা করে। তিনি আইনজীবী সমাজের ঐক্য ও পেশাগত উৎকর্ষ সাধনের ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃত্বে রয়েছেন অ্যাডভোকেট তারিক আহমদ (সভাপতি), অ্যাডভোকেট সেলিমা খানম (সিনিয়র সহ-সভাপতি), অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলী (সহ-সভাপতি), অ্যাডভোকেট মো. মঈনুদ্দীন (সাধারণ সম্পাদক), অ্যাডভোকেট নজরুল ইসলাম (সহ-সাধারণ সম্পাদক), অ্যাডভোকেট আবুল মনছুর সিকদার (অর্থ সম্পাদক), অ্যাডভোকেট তৌহিদ হোছাইন সিকদার (পাঠাগার সম্পাদক), অ্যাডভোকেট বিলকিস আরা মিতু (সাংস্কৃতিক সম্পাদক), অ্যাডভোকেট মো. সরোয়ার হোসাইন (লাভলু) (ক্রীড়া সম্পাদক) এবং অ্যাডভোকেট মো. লোকমান শাহ (তথ্য ও প্রযুক্তি সম্পাদক)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট দিদারুল আলম টিপু, অ্যাডভোকেট মোক্তার উদ্দীন (সাগর), অ্যাডভোকেট জসিম উদ্দীন হিমেল, অ্যাডভোকেট মোমেনুল হক, অ্যাডভোকেট আলী আকবর, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, অ্যাডভোকেট দিলদার আহমদ ভূঁইয়া, অ্যাডভোকেট মো. হাসান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম এবং অ্যাডভোকেট সাদিয়া খান।
সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত নেতারা আইনজীবী সমিতির উন্নয়ন, সদস্যদের কল্যাণ, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং আদালত অঙ্গনের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সুদৃঢ় করতে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার করেন।
সাক্ষাৎ শেষে নেতারা মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আইনজীবী সমাজ, বিচারপ্রার্থী জনগণ ও বৃহত্তর জনস্বার্থে ভবিষ্যতেও একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমআরএএইচ/এসএনআর
What's Your Reaction?