চট্টগ্রামে এলডিপি ছেড়ে বিএনপিতে সহস্রাধিক নেতাকর্মীর যোগদান

চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় রাজনৈতিক সমাবেশের মধ্য দিয়ে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন সহস্রাধিক নেতাকর্মী। শনিবার (২ মে) বিকেলে কেরানীহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। তিনি নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। বক্তারা জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে এলডিপির বিপুলসংখ্যক নেতাকর্মী দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। নতুন যোগদানকারীরা আগামী দিনে বিএনপির সব কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এই যোগদানে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলাসহ খাগরিয়া, কালিয়াইশ, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন বাজালিয়া ইউনিয়ন এলডিপি সভাপতি আনিছ সিকদার, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল এবং খাগরিয়া ইউনিয়ন এলডিপি নেতা আমিরুজ্জামান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলডিপি নেতাকর্মীদের এই বড় ধরনের যোগদান সাতকানিয়ার রাজনীতিতে নতুন সমীক

চট্টগ্রামে এলডিপি ছেড়ে বিএনপিতে সহস্রাধিক নেতাকর্মীর যোগদান

চট্টগ্রাম জেলার সাতকানিয়ায় রাজনৈতিক সমাবেশের মধ্য দিয়ে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন সহস্রাধিক নেতাকর্মী। শনিবার (২ মে) বিকেলে কেরানীহাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন। তিনি নতুন যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

বক্তারা জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কর্মসূচিতে অনুপ্রাণিত হয়ে এলডিপির বিপুলসংখ্যক নেতাকর্মী দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

নতুন যোগদানকারীরা আগামী দিনে বিএনপির সব কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই যোগদানে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলাসহ খাগরিয়া, কালিয়াইশ, কেঁওচিয়া, ধর্মপুর, বাজালিয়া ও পুরানগড় ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন বাজালিয়া ইউনিয়ন এলডিপি সভাপতি আনিছ সিকদার, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল এবং খাগরিয়া ইউনিয়ন এলডিপি নেতা আমিরুজ্জামান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলডিপি নেতাকর্মীদের এই বড় ধরনের যোগদান সাতকানিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে, যার প্রভাব আগামী দিনে আরও স্পষ্ট হয়ে উঠবে।

এমআরএএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow