চট্টগ্রামে গাঁজাসহ আটক ১৬
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারি, ডাকাতির প্রস্তুতি মামলার এক তদন্তভুক্ত আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই আব্দুল আউয়াল, এসআই মিজানুর রহমান, এসআই অনুপ কুমার ধর, এসআই নাঈমুর রহমান ও এএসআই সামছুদ্দোহাসহ একটি দল মাদক, ছিনতাই ও গ্রেফতারি পরোয়ানা তামিলের উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ মো. সোহেল (২৮) ও আশরাফুল (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আরও পড়ুন নেশার আগুনে পুড়ছে টাকা এছাড়া ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি ও পেশাদার ছিনতাইকারী হিসেবে অভিযুক্ত মেহেদী ইসলাম (২২) এবং দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শাহানুর
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারি, ডাকাতির প্রস্তুতি মামলার এক তদন্তভুক্ত আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এসআই আব্দুল আউয়াল, এসআই মিজানুর রহমান, এসআই অনুপ কুমার ধর, এসআই নাঈমুর রহমান ও এএসআই সামছুদ্দোহাসহ একটি দল মাদক, ছিনতাই ও গ্রেফতারি পরোয়ানা তামিলের উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে ১ হাজার ৫০ গ্রাম গাঁজাসহ মো. সোহেল (২৮) ও আশরাফুল (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নেশার আগুনে পুড়ছে টাকা
এছাড়া ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি ও পেশাদার ছিনতাইকারী হিসেবে অভিযুক্ত মেহেদী ইসলাম (২২) এবং দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি শাহানুর প্রকাশ শানুকে গ্রেফতার করা হয়েছে।
অভিযান চলাকালে কোতোয়ালী থানার গোয়ালপাড়া এলাকায় উদ্দেশ্যহীন ও সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে সিএমপি অধ্যাদেশের আওতায় আরও ১২ জনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
এমআরএএইচ/এমআরএম
What's Your Reaction?