চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতি মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় করা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩০)।  মঙ্গলবার (২৬ মে) রাতে নগরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর হোসেন আনোয়ারা উপজেলার পালকি বাজার এলাকার জাহাঙ্গীর মাঝির ছেলে। বর্তমানে তিনি নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর টেকনিক্যাল এলাকায় থাতেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। তিনি কোতোয়ালী থানার ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারভুক্ত আসামি। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তিনি বিভিন্ন সময়ে নগরের ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় ব্যবসায়ী ও যাত্রীদের জিম্মি করে ডাকাতির পরিকল্পনায় দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতেন বলেও জানিয়েছেন। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। এমআরএএইচ/এমকেআর

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতি মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় করা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম আলমগীর হোসেন (৩০)। 

মঙ্গলবার (২৬ মে) রাতে নগরের স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আলমগীর হোসেন আনোয়ারা উপজেলার পালকি বাজার এলাকার জাহাঙ্গীর মাঝির ছেলে। বর্তমানে তিনি নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ নগর টেকনিক্যাল এলাকায় থাতেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। তিনি কোতোয়ালী থানার ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারভুক্ত আসামি।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তিনি বিভিন্ন সময়ে নগরের ফলমন্ডি, কদমতলী বাজার ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় ব্যবসায়ী ও যাত্রীদের জিম্মি করে ডাকাতির পরিকল্পনায় দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করতেন বলেও জানিয়েছেন। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

এমআরএএইচ/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow