চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বিকেলে রেলওয়ে কলোনির পেছনের একটি বস্তিতে ডিবি ও ডবলমুরিং থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দুটি ৯ মিলিমিটার পিস্তল ব্রাজিলের তৈরি টরাস (Taurus) ব্র্যান্ডের। অস্ত্রগুলোর নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, এগুলো ডবলমুরিং থানার অস্ত্রাগারের। পুলিশ আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের সময় ডবলমুরিং থানা থেকে অস্ত্র দুটি লুট হয়েছিল। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র দুটি হেফাজতে রাখা ব্যক্তিরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট নগরের আটটি থানা ও আটটি পুলিশ ফাঁড়ি থেকে মোট ৯৪৫টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হলেও এখনও কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ডবলমুরিং থানা থেকে লুট হওয়া দুটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) বিকেলে রেলওয়ে কলোনির পেছনের একটি বস্তিতে ডিবি ও ডবলমুরিং থানা পুলিশের যৌথ অভিযানে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া দুটি ৯ মিলিমিটার পিস্তল ব্রাজিলের তৈরি টরাস (Taurus) ব্র্যান্ডের। অস্ত্রগুলোর নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, এগুলো ডবলমুরিং থানার অস্ত্রাগারের।

পুলিশ আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলনের সময় ডবলমুরিং থানা থেকে অস্ত্র দুটি লুট হয়েছিল।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র দুটি হেফাজতে রাখা ব্যক্তিরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট নগরের আটটি থানা ও আটটি পুলিশ ফাঁড়ি থেকে মোট ৯৪৫টি অস্ত্র লুট হয়েছিল। এর মধ্যে অধিকাংশ অস্ত্র উদ্ধার করা হলেও এখনও কিছু অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow