চট্টগ্রামে বিশেষ অভিযানে ৩২ ছিনতাইকারীসহ গ্রেফতার ৭৮

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় পরিচালিত ‘এস-ড্রাইভ’ অভিযানে ৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১ হাজার ৭৭০ পিস ইয়াবা ও ৯৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে এসব তথ্য জানা গেছে। পুলিশ জানায়, নগরের কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, খুলশী, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, চান্দগাঁও, পাহাড়তলি, আকবরশাহ, হালিশহর, ডবলমুরিং, বন্দর, ইপিজেড, পতেঙ্গা ও কর্ণফুলী থানার বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসংক্রান্ত ঘটনায় ১৩ জন, ছিনতাইকারী ৩২ জন, চাঁদাবাজ ৪ জন, জুয়াড়ি ১৮ জন এবং কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় নগরের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে আকবরশাহ, ইপিজেড, পতেঙ্গা, বাকলিয়া ও বায়েজিদ বোস্তামী থানার এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, নগরে মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়া দমনে নিয়মিতভাবে ‘এস-ড্রাইভ’ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এমআরএএইচ/এমআরএম

চট্টগ্রামে বিশেষ অভিযানে ৩২ ছিনতাইকারীসহ গ্রেফতার ৭৮

চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানায় পরিচালিত ‘এস-ড্রাইভ’ অভিযানে ৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১ হাজার ৭৭০ পিস ইয়াবা ও ৯৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, নগরের কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, খুলশী, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, চান্দগাঁও, পাহাড়তলি, আকবরশাহ, হালিশহর, ডবলমুরিং, বন্দর, ইপিজেড, পতেঙ্গা ও কর্ণফুলী থানার বিভিন্ন এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদকসংক্রান্ত ঘটনায় ১৩ জন, ছিনতাইকারী ৩২ জন, চাঁদাবাজ ৪ জন, জুয়াড়ি ১৮ জন এবং কিশোর গ্যাংয়ের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানের সময় নগরের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে আকবরশাহ, ইপিজেড, পতেঙ্গা, বাকলিয়া ও বায়েজিদ বোস্তামী থানার এলাকায় উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নগরে মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও জুয়া দমনে নিয়মিতভাবে ‘এস-ড্রাইভ’ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow