চট্টগ্রামে ময়লাযুক্ত তেল মজুতের ঘটনায় দোকানিকে জরিমানা
চট্টগ্রামে ময়লাযুক্ত তেল মজুতের অভিযোগে মো. তারেক (২৫) নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানার জুলধা ১১নং মাতব্বর ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। অভিযুক্ত তারেক জুলধা গ্রামের আবু বক্করের ছেলে। আরও পড়ুনদিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে কাটায় শিশুরা, তৈরি করছে ভয়ানক সমস্যা ভাইয়ের বিয়ের কেনাকাটায় বেরিয়েছিলেন ওমান প্রবাসী ৪ ভাই, একসঙ্গে মৃত্যু সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন জানান, বুধবার দিনগত রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় জুলধা মাতব্বর ঘাট এলাকার মোস্তফা ওয়েল সাপ্লাইয়ার নামের এক দোকানে অভিযান চালানো হয়। অভিযানের সময় দোকানটিতে ময়লাযুক্ত তেল মজুত রাখার অপরাধে মো. তারেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এমডিআইএইচ/কেএসআর
চট্টগ্রামে ময়লাযুক্ত তেল মজুতের অভিযোগে মো. তারেক (২৫) নামের এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রামের কর্ণফুলী থানার জুলধা ১১নং মাতব্বর ঘাট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন। অভিযুক্ত তারেক জুলধা গ্রামের আবু বক্করের ছেলে।
আরও পড়ুন
দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে কাটায় শিশুরা, তৈরি করছে ভয়ানক সমস্যা
ভাইয়ের বিয়ের কেনাকাটায় বেরিয়েছিলেন ওমান প্রবাসী ৪ ভাই, একসঙ্গে মৃত্যু
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন জানান, বুধবার দিনগত রাতে যৌথ বাহিনীর সহযোগিতায় জুলধা মাতব্বর ঘাট এলাকার মোস্তফা ওয়েল সাপ্লাইয়ার নামের এক দোকানে অভিযান চালানো হয়। অভিযানের সময় দোকানটিতে ময়লাযুক্ত তেল মজুত রাখার অপরাধে মো. তারেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এমডিআইএইচ/কেএসআর
What's Your Reaction?