চট্টগ্রামে লবণ কারখানায় দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। মারা যাওয়া দুজন হলেন বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর গ্রামের নূর ছফার ছেলে নূর নবী হৃদয় (২৫) এবং রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকার মধুরামপাড়ার বাসিন্দা উজ্জ্বল দাশ (৫৩)। রোববার (১৯ জুলাই) বিকেল ৩টা ও রাত সাড়ে ১০টায় হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, উজ্জ্বল দাশের শরীরের প্রায় ৫০ শতাংশ এবং নূর নবী হৃদয়ের শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের সদস্যরা জানান, উজ্জ্বল দাশ দুর্ঘটনার কয়েকদিন আগে একজন ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কনফিডেন্স সল্ট লিমিটেডে কাজে যোগ দেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পোমরায় হানাদার বাহিনীর হাতে জীবন্ত কবর দেওয়া ১৪ শহী

চট্টগ্রামে লবণ কারখানায় দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও দুই শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

মারা যাওয়া দুজন হলেন বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরখিজিরপুর গ্রামের নূর ছফার ছেলে নূর নবী হৃদয় (২৫) এবং রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট এলাকার মধুরামপাড়ার বাসিন্দা উজ্জ্বল দাশ (৫৩)।

রোববার (১৯ জুলাই) বিকেল ৩টা ও রাত সাড়ে ১০টায় হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, উজ্জ্বল দাশের শরীরের প্রায় ৫০ শতাংশ এবং নূর নবী হৃদয়ের শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

পরিবারের সদস্যরা জানান, উজ্জ্বল দাশ দুর্ঘটনার কয়েকদিন আগে একজন ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কনফিডেন্স সল্ট লিমিটেডে কাজে যোগ দেন। তিনি মুক্তিযুদ্ধের সময় পোমরায় হানাদার বাহিনীর হাতে জীবন্ত কবর দেওয়া ১৪ শহীদের একজন বিরাজ দাশের ছেলে। অন্যদিকে, নূর নবী হৃদয় দুই বছর আগে বিয়ে করেন। তার এক বছর বয়সী একটি ছেলে রয়েছে।

এর আগে গত ১৬ জুলাই সন্ধ্যায় একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দগ্ধ শ্রমিক দিদারুল আলম (৩২) ও মোহাম্মদ আলম (৪৫)।

গত ১৬ জুলাই সকাল ১০টার দিকে বোয়ালখালীর কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় বিস্ফোরণের ঘটনায় মোট ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। বর্তমানে আহত অন্যদের চিকিৎসা চলছে।

এমআরএএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow