চট্টগ্রামে শাহ আমানত সেতু এলাকায় পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ৩
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি পণ্যবাহী পিকআপ ভ্যান সেতু এলাকায় চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের উপরে উঠে যায়। এতে গাড়িতে থাকা চারজনের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপর তিনজন গুরুতর আহত হন। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) পাঠায়। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এমআরএএইচ/এসএনআর
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি পণ্যবাহী পিকআপ ভ্যান সেতু এলাকায় চলন্ত একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এরপর পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের উপরে উঠে যায়। এতে গাড়িতে থাকা চারজনের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হন এবং অপর তিনজন গুরুতর আহত হন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) পাঠায়।
নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমআরএএইচ/এসএনআর
What's Your Reaction?