চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামের সদরঘাটে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. আকতার সর্দার (২৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আকতারের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি এলাকায়। মামলার নথি থেকে জানা গেছে, ঘটনার সময় ভুক্তভোগী শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। তার মা-বাবা দুজনই শ্রমিক। অভিযুক্ত আকতার প্রতিবেশী হওয়ায় প্রায়ই তাদের বাসায় যেতেন এবং শিশুটিকে বিভিন্ন জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখাতেন। তিনি ২০২২ সালের ২ জুলাই বাসায় একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন। আরও পড়ুন নানি না থাকায় ৭ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১ ঘটনার পর ভয়ভীতির কারণে মেয়েটি কাউকে কিছু জানায়নি। পরে ৬ জুলাই বিকেলে সে অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন। এরপর তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা সদরঘাট থানায় মামলা করেন। মামলার ত

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

চট্টগ্রামের সদরঘাটে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. আকতার সর্দার (২৪) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

রোববার (২৬ জুলাই) চট্টগ্রাম মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আকতারের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার কুকড়াপর্শি এলাকায়।

মামলার নথি থেকে জানা গেছে, ঘটনার সময় ভুক্তভোগী শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। তার মা-বাবা দুজনই শ্রমিক। অভিযুক্ত আকতার প্রতিবেশী হওয়ায় প্রায়ই তাদের বাসায় যেতেন এবং শিশুটিকে বিভিন্ন জিনিসপত্র কিনে দেওয়ার প্রলোভন দেখাতেন। তিনি ২০২২ সালের ২ জুলাই বাসায় একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন।

ঘটনার পর ভয়ভীতির কারণে মেয়েটি কাউকে কিছু জানায়নি। পরে ৬ জুলাই বিকেলে সে অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন। এরপর তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা সদরঘাট থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ২১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২৪ সালের ১৫ এপ্রিল অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আকতার সর্দারকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow