চট্টগ্রামে সড়ক ও ফুটপাতে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড় এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। চসিক সূত্র জানায়, অভিযানে বহদ্দারহাট মোড়ের সড়ক ও ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে পথচারী এবং যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য, চান্দগাঁও থানা পুলিশ এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। বিএ

চট্টগ্রামে সড়ক ও ফুটপাতে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড় এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

jagonews24

চসিক সূত্র জানায়, অভিযানে বহদ্দারহাট মোড়ের সড়ক ও ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করে পথচারী এবং যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য, চান্দগাঁও থানা পুলিশ এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

jagonews24

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, নগরের সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow