চট্টগ্রামে হোটেল-রেস্তোরাঁয় কমেছে গ্রাহক, চাপে ব্যবসায়ীরা
বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টা থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ব্যবসা-বাণিজ্যে। চট্টগ্রামে হোটেল-রেস্তোরাঁ এ সময়ের পর খোলা থাকলেও অন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার প্রভাবে কমেছে গ্রাহক। হোটেল-রেস্তোরাঁ সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামে হোটেল-রেস্তোরাঁ খোলা রাখার বিষয়ে প্রশাসনের চাপাচাপি নেই। তবে সন্ধ্যার পরে স্বাভাবিক সময়ের তুলনায় সরকারি নির্দেশনার পর গ্রাহকের চাপ কমেছে। বিশেষ করে মার্কেট, শপিংমল বন্ধ থাকায় রাস্তাঘাটে লোকজনের আনাগোনা কম। চট্টগ্রাম হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির নেতা সৈয়দ ছগীর আহমেদ জাগো নিউজকে বলেন, ৭টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে সরকার নির্দেশনা জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো চাপাচাপি নেই। রেস্তোরাঁগুলোও চলছে।’ নগরীর হালিশহরের ব্যস্ততম বড়পোল এলাকার বড় রেস্তোরাঁ ডেক্সি ডাইন। বৃহস্পতিবার দুপুরে কথা হলে ডেক্সি ডাইনের মো. আলমগীর নামে এক ম্যানেজার বলেন, ‘আমাদের রেস্তোরাঁ রাত ১২টা পর্যন্ত চলে। পুলিশের পক্ষ থেকে কোনো হয়রানি নেই। তবে ৭টার পর থেকে অনেক দোকানপাট বন্ধ থাকায় সাধারণ সময়ের চেয়ে গ্
বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টা থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ব্যবসা-বাণিজ্যে। চট্টগ্রামে হোটেল-রেস্তোরাঁ এ সময়ের পর খোলা থাকলেও অন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকার প্রভাবে কমেছে গ্রাহক।
হোটেল-রেস্তোরাঁ সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রামে হোটেল-রেস্তোরাঁ খোলা রাখার বিষয়ে প্রশাসনের চাপাচাপি নেই। তবে সন্ধ্যার পরে স্বাভাবিক সময়ের তুলনায় সরকারি নির্দেশনার পর গ্রাহকের চাপ কমেছে। বিশেষ করে মার্কেট, শপিংমল বন্ধ থাকায় রাস্তাঘাটে লোকজনের আনাগোনা কম।
চট্টগ্রাম হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির নেতা সৈয়দ ছগীর আহমেদ জাগো নিউজকে বলেন, ৭টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে সরকার নির্দেশনা জারি করেছে। প্রশাসনের পক্ষ থেকে কোনো চাপাচাপি নেই। রেস্তোরাঁগুলোও চলছে।’
নগরীর হালিশহরের ব্যস্ততম বড়পোল এলাকার বড় রেস্তোরাঁ ডেক্সি ডাইন। বৃহস্পতিবার দুপুরে কথা হলে ডেক্সি ডাইনের মো. আলমগীর নামে এক ম্যানেজার বলেন, ‘আমাদের রেস্তোরাঁ রাত ১২টা পর্যন্ত চলে। পুলিশের পক্ষ থেকে কোনো হয়রানি নেই। তবে ৭টার পর থেকে অনেক দোকানপাট বন্ধ থাকায় সাধারণ সময়ের চেয়ে গ্রাহক কিছুটা কম।’
আরও পড়ুন
ক্ষতির মুখে সিলেটের ব্যবসায়ীরা, পুলিশের দ্বিমুখী আচরণ
সন্ধ্যায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ হলে ধস নামবে ব্যবসায়
নগরীর মোমিন রোড এলাকার জনপ্রিয় খাবারের দোকান ‘হোটেল দস্তগীর’। প্রতিষ্ঠানটির পরিচালক মো. মামুন বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে জাগো নিউজকে বলেন, ‘৭টার পর দোকানপাট বন্ধ থাকার কথা বলা হলেও হোটেল-রেস্তোরাঁ ওই নির্দেশনার মধ্যে নেই। আমরা রাত পর্যন্ত দোকান খোলা রাখি।’
তিনি বলেন, আগেরবার সন্ধ্যার পর দোকানপাট বন্ধ করার নির্দেশনার সময় প্রশাসনের পক্ষ থেকে বাইরের লাইটগুলো বন্ধ রাখার বিষয়ে নির্দেশনা দিতো। এবার প্রশাসনের পক্ষ থেকে কোনো চাপ না থাকলেও আমরা নিজেরা থেকে বাইরের কয়েকটি লাইট বন্ধ রাখি।’
একইবাবে নগরীর আরেক ব্যস্ততম এলাকা কাজীর দেউড়ি মোড়। কাজীর দেউড়িতে রেডিয়েন্স নামে রেস্তোরাঁটিতে ২৪ ঘণ্টা বেচাকেনা চলে। বৃহস্পতিবার বিকেলে কথা হলে প্রতিষ্ঠানটির পরিচালক মো. ইমাম জাগো নিউজকে বলেন, ‘৭টার পর দোকানপাট বন্ধ থাকার সরকারিভাবে জারির কথা শুনেছি। আমাদের এখানে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। তবে দোকানপাট ও হোটেল রেস্টুরেন্টও রাত পর্যন্ত খোলার রাখার জন্য সমিতিতে কথা হয়েছে। এ নিয়ে প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনার পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এ বিষয়ে চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ খুরশিদ আলম জাগো নিউজকে বলেন, ‘চট্টগ্রামে আমাদের অনেক মার্কেট কোরবানির ঈদের পর খোলেনি। নিউমার্কেটও খুলবে শনিবার। আমরা ইতোমধ্যে চট্টগ্রাম চেম্বারে বৈঠক করেছি। ৭টার পরিবর্তে ৯টা করার জন্য আমরা সরকারকে একটি প্রস্তাব দেবো।’
তিনি বলেন, ‘লোকজন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস-আদালতে থাকেন। অফিস ছুটির পর লোকজন বাসায় গিয়ে একটু বের হতে চাইলে তখন দোকানপাট বন্ধ করার নির্দেশনা সঠিক সিদ্ধান্ত নয়। এতে তো লোকজন চাইলেও প্রয়োজনীয় কেনাকাটা করতে পারবে না। ব্যবসায়ীরা সবচেয়ে ক্ষতির শিকার হবেন।’
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) জনসংযোগের দায়িত্বে থাকা সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ জাগো নিউজকে বলেন, ‘৭টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধে সরকারি নির্দেশনা রয়েছে। এটি বাস্তবায়ন করে জেলা প্রশাসন। এ নিয়ে সিএমপির পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই। শুধু আইন শৃঙ্খলাজনিত বিষয়গুলো পুলিশের পক্ষ থেকে নজরদারি করা হয়।’
এমডিআইএইচ/এএসএ
What's Your Reaction?