টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে একসঙ্গে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) ও খালিদুলের মেয়ে খাদিজা আক্তার (১০)। পারিবারিক সূত্র জানায়, সকালে খালিদুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি যান। দুপুরে পার্শ্ববর্তী গ্রাম মেরুয়াঘোনায় দাওয়াত খেতে আরেক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। এতে হঠাৎ বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু হয়। দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘মৃত্যুর ঘটনাটি শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ করেননি।’ আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম

টাঙ্গাইলে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে একসঙ্গে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের শাহদারিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের আয়নাল হকের ছেলে খালিদুল ইসলাম (৩০) ও খালিদুলের মেয়ে খাদিজা আক্তার (১০)।

পারিবারিক সূত্র জানায়, সকালে খালিদুল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি যান। দুপুরে পার্শ্ববর্তী গ্রাম মেরুয়াঘোনায় দাওয়াত খেতে আরেক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। এতে হঠাৎ বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু হয়।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘মৃত্যুর ঘটনাটি শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ করেননি।’

আব্দুল্লাহ আল নোমান/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow