চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩ শিশুকে ধর্ষণচেষ্টা
চট্টগ্রামে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে নগরে। বাকলিয়ার ঘটনার রেশ না কাটতেই শুক্রবার (২২ মে) আরও দুটি পৃথক ঘটনা ঘটে বায়েজিদ ও আগ্রাবাদ এলাকায়।
শুক্রবার (২২ মে) দুপুরে উত্তর আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, ১০ বছর বয়সী এক শিশুকে কেন্দ্র করে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার পরপরই এলাকাবাসী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে মারধর করেন বলে জানা যায়।
এ ঘটনায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ক্ষুব্ধ জনতার বাধার মুখে পড়ে। একপর্যায়ে পুলিশ সদস্যরা প্রায় দুই ঘণ্টা এলাকাবাসীর অবরুদ্ধ অবস্থায় থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়।
ভুক্তভোগী শিশুটির মা জাহান বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় মো. এহেসান (৫৫) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ আরও জানায়, ঘটনার প্রকৃত
চট্টগ্রামে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে নগরে। বাকলিয়ার ঘটনার রেশ না কাটতেই শুক্রবার (২২ মে) আরও দুটি পৃথক ঘটনা ঘটে বায়েজিদ ও আগ্রাবাদ এলাকায়।
শুক্রবার (২২ মে) দুপুরে উত্তর আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ, ১০ বছর বয়সী এক শিশুকে কেন্দ্র করে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ঘটনার পরপরই এলাকাবাসী সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে মারধর করেন বলে জানা যায়।
এ ঘটনায় মুহূর্তের মধ্যে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শত শত মানুষ ঘটনাস্থলে জড়ো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ডবলমুরিং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ক্ষুব্ধ জনতার বাধার মুখে পড়ে। একপর্যায়ে পুলিশ সদস্যরা প্রায় দুই ঘণ্টা এলাকাবাসীর অবরুদ্ধ অবস্থায় থাকেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়।
ভুক্তভোগী শিশুটির মা জাহান বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় মো. এহেসান (৫৫) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশ আরও জানায়, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করতে তদন্ত চলছে এবং আলামত সংগ্রহ করা হচ্ছে।
ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন খান জানান, 'ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।'
ঘটনাটির ঠিক একই দিনের দ্বিতীয় ঘটনা ঘটে নগরের বায়েজিদ থানাধীন মোহাম্মদ নগর এলাকায়। অভিযোগ অনুযায়ী, ৫ বছর বয়সী এক শিশুকে তার বাসার পাশের একটি ভবনের একজন ব্যক্তি চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার চেষ্টা করেন। শিশুটির পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে তারা বাধা দেন।
ঘটনার পর শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, পরে শিশুটির পিতা বাদী হয়ে বায়েজিদ থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম জানান, 'ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তথ্য যাচাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
এর আগে বৃহস্পতিবার নগরের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় আলোচনার জন্ম দেয় আরেকটি ঘটনা। চার বছর বয়সী এক শিশুকে ঘিরে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে, যা পরবর্তীতে উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে আসেন এবং পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ লাঠিচার্জ করে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করে।
এই সংঘর্ষে পুলিশ সদস্য, সাধারণ মানুষ এবং সংবাদকর্মীসহ অন্তত ৩০ জন আহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
পরবর্তীতে শুক্রবার (২২ মে) শিশুটির বাবা বাকলিয়া থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় মনির হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে।
হিসাব অনুযায়ী বৃহস্পতিবার দুপুর দুইটা বাজে বাকলিয়ায় প্রথম ঘটনা ঘটে, এর পর সকালে আগ্রাবাদে ঘটে, দুপুরে বায়েজিদ এলাকায় ঘটে। হিসাব অনুযায়ী ২৪ ঘণ্টার ভেতরে এই তিনটি ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) প্রতিটি ঘটনার আসামিকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।