চট্টগ্রামে ৩ রেস্টুরেন্টকে প্রায় দুই লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি রেস্টুরেন্টকে মোট এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা করা হয়েছে। অভিযানে গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না, প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ দই, বাসি গ্রিল এবং বিক্রির উদ্দেশ্যে রান্না করা মাংস ফ্রিজে সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও সংরক্ষণের পাশাপাশি বাসি তরকারি ও বিভিন্ন ধরনের মাংস অপরিচ্ছন্ন ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া হাজির চুইঝাল ওরস বিরিয়ানি ও মেজবান বাড়িকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যদ্রব্য উৎপাদনে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার স

চট্টগ্রামে ৩ রেস্টুরেন্টকে প্রায় দুই লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি রেস্টুরেন্টকে মোট এক লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা করা হয়েছে।

অভিযানে গোল্ডেন ব্রিজ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না, প্রস্তুত ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ দই, বাসি গ্রিল এবং বিক্রির উদ্দেশ্যে রান্না করা মাংস ফ্রিজে সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

ক্যাফে আল মক্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও সংরক্ষণের পাশাপাশি বাসি তরকারি ও বিভিন্ন ধরনের মাংস অপরিচ্ছন্ন ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ করতে দেখা যায়।

এ ছাড়া হাজির চুইঝাল ওরস বিরিয়ানি ও মেজবান বাড়িকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যদ্রব্য উৎপাদনে ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের কারণে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow