চট্টগ্রামের ঘটনার প্রতিবাদে বেরোবিতে জুলাই গ্রাফিতি অঙ্কন

চট্টগ্রাম সিটি করপোরেশনের জুলাই গ্রাফিতি মুছে ফেলা ও সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ‌‘প্রতিবাদ সমাবেশ ও গ্রাফিতি অঙ্কন’ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘যারা ফ্যাসিজমের উত্তরসূরি, তারা ধীরে ধীরে জুলাইকে মুছে দিতে চাচ্ছেন। জুলাইকে মুছে দিতে পারলেই ক্ষমতা শক্তিশালী হবে এবং দীর্ঘায়িত হবে ভাবছেন। আমরা বলে দিতে চাই, জুলাই কোনো রাজনৈতিক দলকে ধারণ করতে হবে না, এদেশের ছাত্র-জনতা জুলাই অভ্যুত্থান করেছে। এদেশের ছাত্র-জনতা জুলাইকে ধারণ করবে।’ সাবেক সমন্বয়ক আশিকুর রহমান বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের জুলাই গ্রাফিতি আঁকতে যাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে রং কেড়ে নেওয়া হয়েছে। তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ আজিজুর রহমান/এসআর/এমএস

চট্টগ্রামের ঘটনার প্রতিবাদে বেরোবিতে জুলাই গ্রাফিতি অঙ্কন

চট্টগ্রাম সিটি করপোরেশনের জুলাই গ্রাফিতি মুছে ফেলা ও সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ‌‘প্রতিবাদ সমাবেশ ও গ্রাফিতি অঙ্কন’ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

চট্টগ্রামের ঘটনার প্রতিবাদে বেরোবিতে জুলাই গ্রাফিতি অঙ্কন

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘যারা ফ্যাসিজমের উত্তরসূরি, তারা ধীরে ধীরে জুলাইকে মুছে দিতে চাচ্ছেন। জুলাইকে মুছে দিতে পারলেই ক্ষমতা শক্তিশালী হবে এবং দীর্ঘায়িত হবে ভাবছেন। আমরা বলে দিতে চাই, জুলাই কোনো রাজনৈতিক দলকে ধারণ করতে হবে না, এদেশের ছাত্র-জনতা জুলাই অভ্যুত্থান করেছে। এদেশের ছাত্র-জনতা জুলাইকে ধারণ করবে।’

সাবেক সমন্বয়ক আশিকুর রহমান বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের জুলাই গ্রাফিতি আঁকতে যাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে রং কেড়ে নেওয়া হয়েছে। তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

আজিজুর রহমান/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow