চট্টগ্রামের পতেঙ্গায় ১৫০০ লিটার ভোজ্যতেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা পাম অয়েলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা। শুক্রবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা সাব্বির আলম সুজন। কোস্টগার্ড সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার (৮ মে) মধ্যরাতে পতেঙ্গা থানার চড়পাড়া ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা। এ সময় একটি জাহাজ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে খালাস করা পাম অয়েল ঘাটে তোলার সময় তা জব্দ করা হয়। অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা ভোজ্যতেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এমআরএএইচ/এসএনআর

চট্টগ্রামের পতেঙ্গায় ১৫০০ লিটার ভোজ্যতেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার লিটার অবৈধ ভোজ্যতেল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জব্দ করা পাম অয়েলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫৫ হাজার টাকা।

শুক্রবার (৮ মে) বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের গণসংযোগ কর্মকর্তা সাব্বির আলম সুজন।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে শুক্রবার (৮ মে) মধ্যরাতে পতেঙ্গা থানার চড়পাড়া ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা। এ সময় একটি জাহাজ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে খালাস করা পাম অয়েল ঘাটে তোলার সময় তা জব্দ করা হয়।

অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যায়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা ভোজ্যতেলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow