চবির ছাত্রদল নেতাকে শোকজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। মঙ্গলবার (৩১ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’ এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, এটা আষাঢ়ের গল্পকেও হার মানাবে। আমার বাড়ি অক্সিজেন। এত দূরে থেকে একটি নম্বরের জন্য আমি এসব করব, এটা কি যুক্তিসঙ্গত কথা হতে পারে? আমি পরিচিত একজনের নম্বর চেয়েছিলাম, কিন্তু তিনি তা প্রদান না করে আমাদের সঙ্গে বাজে আচরণ করেন এবং গালাগাল দেন। আমি এ ঘটনার বিরুদ্ধে মানহানির মামলা করব। উল্লেখ্য,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।
মঙ্গলবার (৩১ মার্চ) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’
এ বিষয়ে জানতে চাইলে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, এটা আষাঢ়ের গল্পকেও হার মানাবে। আমার বাড়ি অক্সিজেন। এত দূরে থেকে একটি নম্বরের জন্য আমি এসব করব, এটা কি যুক্তিসঙ্গত কথা হতে পারে? আমি পরিচিত একজনের নম্বর চেয়েছিলাম, কিন্তু তিনি তা প্রদান না করে আমাদের সঙ্গে বাজে আচরণ করেন এবং গালাগাল দেন। আমি এ ঘটনার বিরুদ্ধে মানহানির মামলা করব।
উল্লেখ্য, সোমবার (৩০ মার্চ) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে গিয়ে এক কর্মকর্তার সঙ্গে বাগ্বিতণ্ডায় কার্যালয়টির কম্পিউটারের প্রিন্টার ভাঙচুরের অভিযোগ উঠে সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে।
What's Your Reaction?