চলতি মাসেই মিলবে টানা ১০ দিনের দীর্ঘ ছুটি
চলতি মে মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। মাত্র ২ দিনের ছুটি ব্যবস্থাপনা করতে পারলেই টানা ১০ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে মোট ৫ দিনের ছুটি নির্ধারিত হয়েছে- ঈদের আগে ২ দিন এবং পরে ৩ দিন। এই ছুটি পড়েছে ২৬, ২৭ ও ২৯, ৩০ এবং ৩১ মে। ঈদের সাধারণ ছুটিসহ মোট ৬ দিনের (মঙ্গলবার থেকে রবিবার) সরকারি ছুটি মিলছে। এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে মাঝখানের ২৪ ও ২৫ মে (রোববার ও সোমবার) ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটি মিলিয়ে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে। এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সরকারি ছুটি থাকায়, তার সঙ্গে অতিরিক্ত দুই দিন ছুটি সমন্বয় করে টানা ৫ দিনের ছুটি উপভোগের সুযোগ পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা। সব মিলিয়ে, মে মাসে সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘ ছুটি কাটানোর একটি বড় সুযোগ তৈরি হয়েছে।
চলতি মে মাসে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। মাত্র ২ দিনের ছুটি ব্যবস্থাপনা করতে পারলেই টানা ১০ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে মোট ৫ দিনের ছুটি নির্ধারিত হয়েছে- ঈদের আগে ২ দিন এবং পরে ৩ দিন। এই ছুটি পড়েছে ২৬, ২৭ ও ২৯, ৩০ এবং ৩১ মে। ঈদের সাধারণ ছুটিসহ মোট ৬ দিনের (মঙ্গলবার থেকে রবিবার) সরকারি ছুটি মিলছে।
এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে মাঝখানের ২৪ ও ২৫ মে (রোববার ও সোমবার) ছুটি ‘ম্যানেজ’ করতে পারলে সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটি মিলিয়ে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে।
এর আগে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সরকারি ছুটি থাকায়, তার সঙ্গে অতিরিক্ত দুই দিন ছুটি সমন্বয় করে টানা ৫ দিনের ছুটি উপভোগের সুযোগ পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা।
সব মিলিয়ে, মে মাসে সরকারি কর্মচারীদের জন্য দীর্ঘ ছুটি কাটানোর একটি বড় সুযোগ তৈরি হয়েছে।
What's Your Reaction?