চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন
গাইবান্ধায় চলন্ত ট্রেনের দরজার পাশ থেকে পড়ে রিপন মিয়া নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রিপন মিয়া (৩৫) গোবিন্দগঞ্জ উপজেলার দলদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়ে বলে জানিয়েছে বোনারপাড়া রেলওয়ে পুলিশ।
স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া এসে বিরতি দেয়। পরে বোনারপাড়া স্টেশন থেকে গাইবান্ধার দিকে ছেড়ে যাওয়ার সময় সিগন্যালের কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় বোনারপাড়া রেলওয়ে পুলিশ উদ্ধার করে দ্রুত উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
জসিম নামের এক ব্যক্তি বলেন, ছেলের দুই পা থেকে প্রচুর রক্ত পড়ছিল। খুবই হৃদয় বিদারক ঘটনা। মূলত ছেলেটি ট্রেনের দরজার পাশে অসাবধানবশত দাঁড়িয়ে থাকার কারণে এ ঘটনা ঘটে।
বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই

বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া কালবেলাকে বলেন, ট্রেনে কাটা পড়া দুই পা বিচ্ছিন্ন হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের দরজায় হাতল ধরে তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় অবসাবধানতাবশত পড়ে যায়।