চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, ঘুষ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে চাঁদাবাজি হতো, এখন চাঁদাবাজি নেই। এমপি এনামুল হক বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হলে সর্বাগ্রে ঘুষের বাণিজ্য বন্ধ করতে হবে। শনিবার (১৮ জুলাই) বিকেলে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের এসএম নাছিমা বেগম দাখিল মাদরাসা প্রাঙ্গণে বন্যার্তদের মাঝে চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মরহুম আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে ৭০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। মাদক সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, মাদক সেবনকারীদের দেখামাত্র বেঁধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। মাদক নিয়ন্ত্রণে বর্তমান নতুন আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে উল্লেখ করে তিনি অপরাধীদের এ পথ পরিহার করার আহ্বান জানান। সন্ত্রাস দমনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আশিয়া এলাকায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের ধরে প্রথমে তাদের

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, ঘুষ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে চাঁদাবাজি হতো, এখন চাঁদাবাজি নেই।

এমপি এনামুল হক বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হলে সর্বাগ্রে ঘুষের বাণিজ্য বন্ধ করতে হবে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের এসএম নাছিমা বেগম দাখিল মাদরাসা প্রাঙ্গণে বন্যার্তদের মাঝে চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মরহুম আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে ৭০০ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

মাদক সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে উল্লেখ করে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, মাদক সেবনকারীদের দেখামাত্র বেঁধে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।

মাদক নিয়ন্ত্রণে বর্তমান নতুন আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে উল্লেখ করে তিনি অপরাধীদের এ পথ পরিহার করার আহ্বান জানান।

সন্ত্রাস দমনে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, আশিয়া এলাকায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের ধরে প্রথমে তাদের বাবা-মাকে জানাতে হবে। সন্তানকে সুপথে ফেরাতে বাবা-মা যদি কোনো কার্যকর ব্যবস্থা না নেন, তবে প্রয়োজনে অপরাধী সন্তানের পাশাপাশি সেই বাবা-মাকেও পুলিশের হাতে সোপর্দ করা হবে। অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া কোনোভাবেই বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক চৌধুরীর এবং পরিচালনা করেন আশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম মোস্তফা।

এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক শরীফ উদ্দিন চৌধুরী, জেলা কৃষক দলের সদস্যসচিব মীর জাকের আহমদ, উপজেলা যুবদলের সদস্য ওয়াহিদুল আলম বিপ্লব, যুবদল নেতা জাবেদ চৌধুরী, পৌরসভা যুবদলের সদস্যসচিব হাবিবুর রহমান রিপন ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল।

এছাড়া আশিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমডিআইএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow