চার আর্থিক প্রতিষ্ঠানের অবস্থার উন্নতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এনএইচএফআইএল), ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন (ডিবিএইচ) এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের (বিডি ফাইন্যান্স) আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) চারটি প্রতিষ্ঠানেরই মুনাফা বেড়েছে। কোম্পানিগুলোর কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, এনএইচএফআইএলের এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়ের (পুনর্নির্ধারিত) ১৯ পয়সার সমান। তবে চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির ইপিএস বেড়ে ৪৩ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে (পুনর্নির্ধারিত) ছিল ৪১ পয়সা। এসময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে ১৪ টাকা ৯৪ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে (পুনর্নির্ধারিত) ছিল ৫ টাকা ৮৮ পয়সা। আরও পড়ুন বড় লোকসানে ইসলামী ব্যাংক, কমেছে সম্পদ ২০২৬ সালের
পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (এনএইচএফআইএল), ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স করপোরেশন (ডিবিএইচ) এবং বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের (বিডি ফাইন্যান্স) আর্থিক অবস্থার উন্নতি হয়েছে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) চারটি প্রতিষ্ঠানেরই মুনাফা বেড়েছে।
কোম্পানিগুলোর কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এনএইচএফআইএলের এপ্রিল-জুন প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়ের (পুনর্নির্ধারিত) ১৯ পয়সার সমান। তবে চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির ইপিএস বেড়ে ৪৩ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে (পুনর্নির্ধারিত) ছিল ৪১ পয়সা।
এসময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে ১৪ টাকা ৯৪ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে (পুনর্নির্ধারিত) ছিল ৫ টাকা ৮৮ পয়সা।

বড় লোকসানে ইসলামী ব্যাংক, কমেছে সম্পদ
২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৪৯ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর (পুনর্নির্ধারিত) ছিল ১৭ টাকা ৬ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, গ্রাহকদের আমানত বৃদ্ধি পাওয়ায় পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বেড়েছে। ফলে এনওসিএফপিএস আগের বছরের একই সময়ের তুলনায় উন্নতি হয়েছে।
ইউনাইটেড ফাইন্যান্স
ইউনাইটেড ফাইন্যান্সের এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস বেড়ে ২৩ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ পয়সা। চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির ইপিএস বেড়ে ২৭ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৭ পয়সা।
তবে জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৪ টাকা ৩ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ঋণাত্মক ৫১ পয়সা ছিল। ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৭ টাকা ১৭ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ১৭ টাকা ৯০ পয়সা।
ডিবিএইচ
ডিবিএইচের এপ্রিল-জুন প্রান্তিকে ইপিএস বেড়ে ১ টাকা ৭৮ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩০ পয়সা। চলতি বছরের প্রথম ছয় মাসে ইপিএস বেড়ে ২ টাকা ৭৪ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭ পয়সা।
এসময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৬ টাকা ৮৫ পয়সা হয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে তা ছিল ১৮ টাকা ৮ পয়সা। ৩০ জুন ২০২৬ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য বেড়ে ৫০ টাকা ৭৯ পয়সা হয়েছে, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ৪৯ টাকা ৫৫ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, জুনে শেয়ারবাজারের পুনরুদ্ধারের ফলে প্রায় ৭ কোটি ৩০ লাখ টাকার বিনিয়োগ অবচয় সংরক্ষণ (ইনভেস্টমেন্ট ইমপেয়ারমেন্ট প্রভিশন) প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আগের বছরের একই সময়ের তুলনায় ঋণ ও অগ্রিমের বিপরীতে কম প্রভিশন রাখার প্রয়োজন হওয়ায় মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ইপিএস বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, আমানত পোর্টফোলিও কমে যাওয়ায় পরিচালন নগদ প্রবাহ কমেছে, যা কোম্পানির শক্তিশালী তারল্য অবস্থান ও কার্যকর তহবিল ব্যবস্থাপনার প্রতিফলন বলে জানানো হয়েছে।
বিডি ফাইন্যান্স
বিডি ফাইন্যান্সের এপ্রিল-জুন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা বেড়ে ১২ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ পয়সা। চলতি বছরের প্রথম ছয় মাসে সমন্বিত ইপিএস বেড়ে ২৩ পয়সা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ পয়সা।
একই সময়ে সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ১৬ পয়সা থেকে বেড়ে ২২ পয়সা হয়েছে। ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ঋণাত্মক ২৮ টাকা ৮৪ পয়সা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ঋণাত্মক ২৯ টাকা ৭ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, সিকিউরিটিজে বিনিয়োগ থেকে বেশি মূলধনী মুনাফা অর্জন এবং ঋণ, লিজ ও বিনিয়োগের বিপরীতে অতিরিক্ত প্রভিশন প্রত্যাহারের কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে সমন্বিত ইপিএস বেড়েছে। এছাড়া নিট আমানত প্রবাহ বৃদ্ধি এবং শেয়ারে বিনিয়োগ থেকে বেশি মুনাফা অর্জনের ফলে সমন্বিত পরিচালন নগদ প্রবাহও আগের বছরের তুলনায় উন্নত হয়েছে।
এমএএস/এমকেআর
What's Your Reaction?
