সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা নিয়ে বিশেষ কর্মশালা
সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা আরও সহজ, দ্রুত ও ভোগান্তিহীন করতে পদক্ষেপ গ্রহণ করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। বুধবার (২৯ জুলাই) সকালে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল প্রবাসীদের পাসপোর্ট পুনর্নবায়ন, আবেদন প্রক্রিয়া এবং কনস্যুলার সেবা কীভাবে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া যায়। সভায় কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রবাসীদের সেবার মান বাড়াতে কনস্যুলেটের গৃহীত নানামুখী আধুনিক ও গতিশীল উদ্যোগের কথা তুলে ধরেন। সেবা পৌঁছানোর ক্ষেত্রে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। বৈঠকে গণমাধ্যম কর্মীরা প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে সেবা নিতে আসা প্রবাসীদের ভোগান্তি, ই-পাসপোর্টের জন্য বায়োমেট্রিক ও ফিঙারপ্রিন্ট দান এবং পাসপোর্ট নবায়নে ধীরগতির কথা তুলে ধরা হয়।
সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা আরও সহজ, দ্রুত ও ভোগান্তিহীন করতে পদক্ষেপ গ্রহণ করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট।
বুধবার (২৯ জুলাই) সকালে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল প্রবাসীদের পাসপোর্ট পুনর্নবায়ন, আবেদন প্রক্রিয়া এবং কনস্যুলার সেবা কীভাবে দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া যায়।
সভায় কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রবাসীদের সেবার মান বাড়াতে কনস্যুলেটের গৃহীত নানামুখী আধুনিক ও গতিশীল উদ্যোগের কথা তুলে ধরেন। সেবা পৌঁছানোর ক্ষেত্রে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বৈঠকে গণমাধ্যম কর্মীরা প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে দূরবর্তী এলাকা থেকে সেবা নিতে আসা প্রবাসীদের ভোগান্তি, ই-পাসপোর্টের জন্য বায়োমেট্রিক ও ফিঙারপ্রিন্ট দান এবং পাসপোর্ট নবায়নে ধীরগতির কথা তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দা নাহিদা হাবিবা, কাউন্সিলর ও কার্যালয়ের প্রধান, এস এম সায়েম, কাউন্সিলর, আব্দুল জব্বার, কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) সহ বিভিন্ন চ্যানেলের গণমাধ্যম কর্মীরা।
এই দ্বিপাক্ষিক আলোচনার পর জেদ্দা ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি আশা প্রকাশ করছেন, খুব শিগ্গিরই ই-পাসপোর্টসহ অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ভোগান্তি কমবে এবং সেবার সার্বিক মান আরও উন্নত হবে।
What's Your Reaction?