চার দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়ন করা, শিক্ষার্থীদের গ্রেস মার্ক প্রদানের মাধ্যমে পাস নিশ্চিত করতে হবে, এক বিষয় আটকে থাকা শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় রেখে পাস নিশ্চিত করতে হবে। পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের দেখার সুযোগ দেওয়া এবং ফলাফল দ্রুত প্রকাশ করে শিক্ষার্থীদের প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির সুযোগ দিতে হবে। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় ছয় বছরেও স্নাতক (ডিগ্রি) সম্পন্ন করতে পারেননি। সেশনজট, পরীক্ষা গ্রহণে বিলম্ব, ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, দেশের রাজনৈতিক অস্থিরতা, জুলাইয়ের গণআন্দোলন এবং করোনা মহামারিসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে তাদের শিক্ষাজীবন অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত হয়েছে। এতে তারা মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শিক্ষার্থীরা বলেন, ডিগ্রি ৩য় বর্ষের পুনর্মূল্যায়নসংক্রান্ত পর

চার দফা দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো, প্রকাশিত ফলাফল পুনর্মূল্যায়ন করা, শিক্ষার্থীদের গ্রেস মার্ক প্রদানের মাধ্যমে পাস নিশ্চিত করতে হবে, এক বিষয় আটকে থাকা শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় রেখে পাস নিশ্চিত করতে হবে। পরীক্ষার উত্তরপত্র শিক্ষার্থীদের দেখার সুযোগ দেওয়া এবং ফলাফল দ্রুত প্রকাশ করে শিক্ষার্থীদের প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তির সুযোগ দিতে হবে। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীরা দীর্ঘ প্রায় ছয় বছরেও স্নাতক (ডিগ্রি) সম্পন্ন করতে পারেননি। সেশনজট, পরীক্ষা গ্রহণে বিলম্ব, ফল প্রকাশে দীর্ঘসূত্রতা, দেশের রাজনৈতিক অস্থিরতা, জুলাইয়ের গণআন্দোলন এবং করোনা মহামারিসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে তাদের শিক্ষাজীবন অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত হয়েছে। এতে তারা মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। শিক্ষার্থীরা বলেন, ডিগ্রি ৩য় বর্ষের পুনর্মূল্যায়নসংক্রান্ত পরীক্ষার ফলাফল গত ২৫ ফেব্রুয়ারি প্রকাশিত হলেও ফলাফলে বহু নিয়মিত ও মেধাবী শিক্ষার্থী সামান্য নম্বরের ব্যবধানে অকৃতকার্য রয়ে গেছেন। এতে দীর্ঘদিনের পরিশ্রম ব্যর্থ হওয়ার পাশাপাশি তাদের শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের বক্তব্য শুনেছি। তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে উচ্চ মহলে আলোচনা করে দেখা হচ্ছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow