চার পরিবর্তনে জাপানের চমক, ব্রাজিলের একাদশ ঘোষণা
ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১১টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। ম্যাচ শুরুর আগে দুই দলই নিজেদের প্রথম একাদশ ঘোষণা করেছে। প্রত্যাশামতো অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে শেষ ম্যাচের তুলনায় চারটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে জাপান। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, জয়ী ছন্দ ধরে রাখতে শুরুর একাদশে কোনো পরিবর্তন আনবেন না। সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করেছেন ইতালিয়ান এই কোচ। ফলে চোট কাটিয়ে ফেরা তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে শুরু থেকেই দেখা যাবে না। তবে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে বলে আগেই জানিয়েছেন আনচেলত্তি। আগের ম্যাচের তুলনায় এবার আরও বেশি সময় মাঠে থাকতে পারেন ব্রাজিলের নাম্বার টেন। ৪-৩-৩ ফরমেশনে খেলতে নামা ব্রাজিলের গোলবার সামলাবেন অ্যালিসন। রক্ষণে থাকছেন দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোস। মাঝমাঠে কাসেমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতার সঙ্গে আক্রমণে থাকবেন রায়ান, মাতেউস কুনহা এবং ভিনিসিয়ুস জুনিয়র। অন্যদিকে জাপান তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। সুইডেনের বিপক্
ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে আজ রাত ১১টায় মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। ম্যাচ শুরুর আগে দুই দলই নিজেদের প্রথম একাদশ ঘোষণা করেছে। প্রত্যাশামতো অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে শেষ ম্যাচের তুলনায় চারটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে জাপান।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই ইঙ্গিত দিয়েছিলেন, জয়ী ছন্দ ধরে রাখতে শুরুর একাদশে কোনো পরিবর্তন আনবেন না। সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করেছেন ইতালিয়ান এই কোচ। ফলে চোট কাটিয়ে ফেরা তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রকে শুরু থেকেই দেখা যাবে না। তবে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে বলে আগেই জানিয়েছেন আনচেলত্তি। আগের ম্যাচের তুলনায় এবার আরও বেশি সময় মাঠে থাকতে পারেন ব্রাজিলের নাম্বার টেন।
৪-৩-৩ ফরমেশনে খেলতে নামা ব্রাজিলের গোলবার সামলাবেন অ্যালিসন। রক্ষণে থাকছেন দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোস। মাঝমাঠে কাসেমিরো, ব্রুনো গুইমারেস ও লুকাস পাকেতার সঙ্গে আক্রমণে থাকবেন রায়ান, মাতেউস কুনহা এবং ভিনিসিয়ুস জুনিয়র।
অন্যদিকে জাপান তাদের একাদশে চারটি পরিবর্তন এনেছে। সুইডেনের বিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আয়ুমু সেকো ও কো ইতাকুরা। তাদের জায়গায় রক্ষণভাগে ফিরেছেন তাকেহিরো তোমিয়াসু ও শোগো তানিগুচি। এছাড়া মাঝমাঠে সুযোগ পেয়েছেন সানো ও জুনিয়া ইতো। ৩-৪-৩ ফরমেশনে খেলবে সামুরাই ব্লুরা।
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান অবশ্য স্পষ্টভাবেই ব্রাজিলের পক্ষে। এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়ে ব্রাজিল জিতেছে ১১ ম্যাচে। দুটি ম্যাচ ড্র হয়েছে, আর জাপানের একমাত্র জয়টি এসেছে ২০২৫ সালের অক্টোবরে একটি প্রীতি ম্যাচে। সেদিন দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে দারুণ এক প্রত্যাবর্তনের জয় তুলে নিয়েছিল এশিয়ার দলটি।
ব্রাজিল একাদশ:
অ্যালিসন (গোলরক্ষক); দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; কাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা; রায়ান, মাতেউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র।
জাপান একাদশ:
সুজুকি; তোমিয়াসু, তানিগুচি, হিরোকি ইতো, দোআন, সানো, কামদা, নাকামুরা, জুনিয়া ইতো, উয়েদা ও মায়েদা।
What's Your Reaction?