চার বছর পর ঝড় তুলে ফিরল বিটিএস, বিশ্বজুড়ে উন্মাদনা

দীর্ঘ প্রায় চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন অ্যালবাম নিয়ে ফিরে এসেছে বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। শুক্রবার প্রকাশিত তাদের পঞ্চম স্টুডিও অ্যালবামের নাম ‘আরিরাং’। এটি কোরিয়ার ঐতিহ্যবাহী লোকসংগীতের নাম থেকে নেওয়া। সামরিক দায়িত্ব পালন শেষে এটিই ব্যান্ডটির প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম। স্বভাবতই ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। ১৪টি গানে সাজানো এই অ্যালবামটিকে ব্যান্ডটির শেকড়, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সংগীত সাময়িকী বিলবোর্ড একে সদস্যদের পক্ষ থেকে নিজেদের মাতৃভূমির প্রতি ‘একটি ভালোবাসার চিঠি’ হিসেবে উল্লেখ করেছে। অ্যালবাম প্রসঙ্গে ব্যান্ড সদস্য পার্ক জিমিন বলেন, তাদের সংগীতের মাধ্যমে নিজেদের পরিচয় ও সত্যতাকে আরও গভীরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে বিটিএস শনিবার সিউলের ঐতিহাসিক গ্যাংহোয়ামুন স্কয়ারে আয়োজন করছে এক বিশাল উন্মুক্ত কনসার্ট। এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই উৎসবের আমেজ তৈরি হয়েছে পুরো শহরে। ধারণা করা হচ্ছে, প্রায় ২ লাখ ৬০ হাজার ভক্ত সরাসরি অংশ নেবেন এই কনসার্টে। ফলে শহরের বেশিরভাগ হোটেল আগেই বুক হয়ে গেছে এবং বিশ

চার বছর পর ঝড় তুলে ফিরল বিটিএস, বিশ্বজুড়ে উন্মাদনা

দীর্ঘ প্রায় চার বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন অ্যালবাম নিয়ে ফিরে এসেছে বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। শুক্রবার প্রকাশিত তাদের পঞ্চম স্টুডিও অ্যালবামের নাম ‘আরিরাং’। এটি কোরিয়ার ঐতিহ্যবাহী লোকসংগীতের নাম থেকে নেওয়া।

সামরিক দায়িত্ব পালন শেষে এটিই ব্যান্ডটির প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম। স্বভাবতই ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করেছে।

১৪টি গানে সাজানো এই অ্যালবামটিকে ব্যান্ডটির শেকড়, সংস্কৃতি ও আত্মপরিচয়ের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক সংগীত সাময়িকী বিলবোর্ড একে সদস্যদের পক্ষ থেকে নিজেদের মাতৃভূমির প্রতি ‘একটি ভালোবাসার চিঠি’ হিসেবে উল্লেখ করেছে।

অ্যালবাম প্রসঙ্গে ব্যান্ড সদস্য পার্ক জিমিন বলেন, তাদের সংগীতের মাধ্যমে নিজেদের পরিচয় ও সত্যতাকে আরও গভীরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

নতুন অ্যালবাম প্রকাশ উপলক্ষে বিটিএস শনিবার সিউলের ঐতিহাসিক গ্যাংহোয়ামুন স্কয়ারে আয়োজন করছে এক বিশাল উন্মুক্ত কনসার্ট।

এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই উৎসবের আমেজ তৈরি হয়েছে পুরো শহরে। ধারণা করা হচ্ছে, প্রায় ২ লাখ ৬০ হাজার ভক্ত সরাসরি অংশ নেবেন এই কনসার্টে। ফলে শহরের বেশিরভাগ হোটেল আগেই বুক হয়ে গেছে এবং বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমাচ্ছেন।

ফিলিপাইন থেকে আসা ভক্তরা জানিয়েছেন, কনসার্টের টিকিট না পেলেও তারা প্রিয় ব্যান্ডের কাছাকাছি থাকতে সিউলে এসেছেন। তাদের লক্ষ্য, যেভাবেই হোক এক ঝলক দেখা পাওয়া।

যারা সরাসরি উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য সুখবর হলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স প্রায় ১৯০টি দেশে কনসার্টটি সরাসরি সম্প্রচার করবে।

এছাড়া আগামী এপ্রিল থেকে তিন মাসব্যাপী বিশ্ব সফরে বের হওয়ার পরিকল্পনাও রয়েছে বিটিএসের।

চার বছরের বিরতির পর এই প্রত্যাবর্তন শুধু একটি অ্যালবাম নয়, বরং বৈশ্বিক সংগীতাঙ্গনে নতুন করে নিজেদের অবস্থান জানান দেওয়ার শক্ত বার্তা, এমনটাই মনে করছেন সংগীত বিশ্লেষকেরা।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow