চায়না মেরিটাইম ফোরামে বাংলাদেশের সামুদ্রিক মানবসম্পদ উন্নয়নের অগ্রগতি

চীনের ইয়াংজু শহরে অনুষ্ঠিত চায়না মেরিটাইম ফোরাম-২০২৬ এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স অন শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি-২০২৬-এ বাংলাদেশের সামুদ্রিক শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের অগ্রগতি তুলে ধরা হয়েছে। গত ১০ ও ১১ জুলাই চায়না মেরিটাইম ডে উপলক্ষে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সামুদ্রিক খাতের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ বি এম শামীম। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের কন্ট্রোলার অব মেরিটাইম এডুকেশন ক্যাপ্টেন সাঈদ আহমেদ, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌ প্রকৌশলী মোহাম্মদ শহিদ উল্লাহ। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান ক্যাপ্টেন কাজী এ বি এম শামীম একটি মূল প্রবন্ধ (কি-নোট প্রেজেন্টেশন) উপস্থাপন করেন। তিনি ফোরামের প্রতিপাদ্য ‘স্মার্ট, গ্রিন ও ইন্টেলিজেন্ট শিপিংয়ের জন্য দক্ষ মানবস

চায়না মেরিটাইম ফোরামে বাংলাদেশের সামুদ্রিক মানবসম্পদ উন্নয়নের অগ্রগতি

চীনের ইয়াংজু শহরে অনুষ্ঠিত চায়না মেরিটাইম ফোরাম-২০২৬ এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স অন শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি-২০২৬-এ বাংলাদেশের সামুদ্রিক শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের অগ্রগতি তুলে ধরা হয়েছে।

গত ১০ ও ১১ জুলাই চায়না মেরিটাইম ডে উপলক্ষে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সামুদ্রিক খাতের নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বাংলাদেশের চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ বি এম শামীম। প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের কন্ট্রোলার অব মেরিটাইম এডুকেশন ক্যাপ্টেন সাঈদ আহমেদ, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান এবং ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, মাদারীপুরের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নৌ প্রকৌশলী মোহাম্মদ শহিদ উল্লাহ।

সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান ক্যাপ্টেন কাজী এ বি এম শামীম একটি মূল প্রবন্ধ (কি-নোট প্রেজেন্টেশন) উপস্থাপন করেন। তিনি ফোরামের প্রতিপাদ্য ‘স্মার্ট, গ্রিন ও ইন্টেলিজেন্ট শিপিংয়ের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলা’ বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের সামুদ্রিক শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। 

তিনি বলেন, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সামুদ্রিক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়ন করা হচ্ছে। এর মাধ্যমে ভবিষ্যৎ নাবিকদের ব্যবহারিক দক্ষতা, ডিজিটাল জ্ঞান এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে নৌপরিবহন অধিদপ্তরের কন্ট্রোলার অব মেরিটাইম এডুকেশন ক্যাপ্টেন সাঈদ আহমেদ সামুদ্রিক মানবসম্পদ উন্নয়নবিষয়ক একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন। আলোচনায় তিনি বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে সামুদ্রিক প্রশাসনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, দক্ষ জনবল উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর বৈশ্বিক শিপিং শিল্পের জন্য উপযোগী মানবসম্পদ তৈরির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

চায়না মেরিটাইম ফোরামের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদল ইন্টারন্যাশনাল কনফারেন্স অন শিপ টেকনোলজি অ্যান্ড সেফটি-২০২৬-এও অংশ নেয়। সেখানে জাহাজ প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশগত টেকসই উন্নয়ন, উদ্ভাবনী প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়।

ফোরামে বাংলাদেশ প্রতিনিধিদল বৈশ্বিক সামুদ্রিক শ্রমবাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ নাবিক সরবরাহকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান তুলে ধরে। একই সঙ্গে সামুদ্রিক শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময় এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে আন্তর্জাতিক শিপিং শিল্পে আরও বেশিসংখ্যক বাংলাদেশি নাবিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

আয়োজকরা মনে করেন, এ ধরনের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ দেশের সামুদ্রিক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং বৈশ্বিক সামুদ্রিক খাতে একটি দায়িত্বশীল ও উদীয়মান সামুদ্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow