চিকিৎসককে কুপিয়ে জখমের ঘটনায় ৩ আসামির স্বীকারোক্তি

রাজধানীতে চিকিৎসক আহমেদ হোসেনকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় আরও দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২২ এপ্রিল) তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে তারা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হলে তদন্ত কর্মকর্তা তা রেকর্ডের আবেদন করেন। আদালত সূত্রে জানা গেছে, আসামি সামস আল আসাদুজ্জান শিকদারের জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। অপরদিকে সালাহউদ্দিনের জবানবন্দি নেন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এবং শরিফুল আলম করিমের জবানবন্দি রেকর্ড করেন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম। জবানবন্দি নেওয়া শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় গ্রেফতার আরও দুই আসামি আমিনুল ইসলাম কাল্লু ও বদিউল আল মল্লিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন জুনাইদ তাদেরও কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার বিবরণে জানা গেছে, গত ২০ এপ্রিল ডিউটি শেষে হেঁটে বাসায় ফিরছিলেন জাতীয় ক্যানসার গব

চিকিৎসককে কুপিয়ে জখমের ঘটনায় ৩ আসামির স্বীকারোক্তি

রাজধানীতে চিকিৎসক আহমেদ হোসেনকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেফতার তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই মামলায় আরও দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ এপ্রিল) তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। পরে তারা স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হলে তদন্ত কর্মকর্তা তা রেকর্ডের আবেদন করেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামি সামস আল আসাদুজ্জান শিকদারের জবানবন্দি রেকর্ড করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। অপরদিকে সালাহউদ্দিনের জবানবন্দি নেন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এবং শরিফুল আলম করিমের জবানবন্দি রেকর্ড করেন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম।

জবানবন্দি নেওয়া শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই মামলায় গ্রেফতার আরও দুই আসামি আমিনুল ইসলাম কাল্লু ও বদিউল আল মল্লিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন জুনাইদ তাদেরও কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ২০ এপ্রিল ডিউটি শেষে হেঁটে বাসায় ফিরছিলেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপ-পরিচালক আহমেদ হোসেন। পথে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের পুরোনো ক্যাম্পাসের পেছনের একটি গলিতে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

ঘটনার পরদিন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা বনানী থানায় মামলা করেন। এতে অজ্ঞাতপরিচয় আট থেকে ১০ জনকে আসামি করা হয়।

এমডিএএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow