চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) রাত সাড়ে ৭টার দিকে সদর হাসপাতালের চিকিৎসক ডা. আকরাম এলাহি বাদী হয়ে পালং মডেল থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪৫ জনকে আসামি করা হয়েছে।  পালং মডেল থানার ওসি মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের ওপর ক্ষুব্ধ স্বজন ও বহিরাগতরা হামলা চালায়। একপর্যায়ে তারা চিকিৎসককে কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে মারধর করে। এতে গুরুতর আহত হন ওই চিকিৎসক। ঘটনার পরপরই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনায় শনিবার রাতে মামলার পরপরই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পালং মডেল থানার ওসি মো. শাহ আলম বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘ

চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাত সাড়ে ৭টার দিকে সদর হাসপাতালের চিকিৎসক ডা. আকরাম এলাহি বাদী হয়ে পালং মডেল থানায় মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪৫ জনকে আসামি করা হয়েছে। 

পালং মডেল থানার ওসি মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের ওপর ক্ষুব্ধ স্বজন ও বহিরাগতরা হামলা চালায়। একপর্যায়ে তারা চিকিৎসককে কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে মারধর করে। এতে গুরুতর আহত হন ওই চিকিৎসক। ঘটনার পরপরই হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

এ ঘটনায় শনিবার রাতে মামলার পরপরই অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পালং মডেল থানার ওসি মো. শাহ আলম বলেন, চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে।

এদিকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে স্থানীয় চিকিৎসক সমাজের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow