চীনে সাবেক কোচসহ ৭৩ জনকে আজীবন নিষিদ্ধ

ফুটবলের দুর্নীতি বিরোধী কঠোর অভিযানে ম্যাচ পাতান, জুয়া ও ঘুষের দায়ে জাতীয় দলের সাবেক কোচ লি তিয়েসহ ৭৩জনকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)। ২০১৯ থেকে ২০২১ সাল এই দুই বছর লি তিয়ে চীনের কোচের দায়িত্ব পালন করেছিলেন। এরই ঘুষ নেয়ার দায়ে তাকে দেওয়া হয়েছে ২০ বছরের কারাদণ্ড। কেবলই ব্যক্তি দায়ি এমনটা নয়। দুর্নীতি গ্রাস করেছে চীনের ক্লাব ফুটবলেও। দেশটির শীর্ষ লিগ চায়নিজ সুপার লিগের ১৩ ক্লাবকে শাস্তি দেওয়া হয়েছে। যার মধ্যে কাটা হয়েছে ১১টি দলের পয়েন্ট। কিছু দল আগামী মৌসুম শুরু করবে মাইনাস পয়েন্ট নিয়ে। চীনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ফুটবলে দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেবে না তারা এবং ‘জিরো টলারেন্স’ নীতিতেই অভিযান চলবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সিএফএ জানায়, ‘পদ্ধতিগত পর্যালোচনার’ পর এসব শাস্তি দেয়া হয়েছে এবং শৃঙ্খলা বজায় রাখতে, ফুটবলের পরিবেশকে পরিশুদ্ধ করতে এবং ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে এ শাস্তির প্রয়োজন ছিল। আইএন

চীনে সাবেক কোচসহ ৭৩ জনকে আজীবন নিষিদ্ধ

ফুটবলের দুর্নীতি বিরোধী কঠোর অভিযানে ম্যাচ পাতান, জুয়া ও ঘুষের দায়ে জাতীয় দলের সাবেক কোচ লি তিয়েসহ ৭৩জনকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)।

২০১৯ থেকে ২০২১ সাল এই দুই বছর লি তিয়ে চীনের কোচের দায়িত্ব পালন করেছিলেন। এরই ঘুষ নেয়ার দায়ে তাকে দেওয়া হয়েছে ২০ বছরের কারাদণ্ড।

কেবলই ব্যক্তি দায়ি এমনটা নয়। দুর্নীতি গ্রাস করেছে চীনের ক্লাব ফুটবলেও। দেশটির শীর্ষ লিগ চায়নিজ সুপার লিগের ১৩ ক্লাবকে শাস্তি দেওয়া হয়েছে। যার মধ্যে কাটা হয়েছে ১১টি দলের পয়েন্ট। কিছু দল আগামী মৌসুম শুরু করবে মাইনাস পয়েন্ট নিয়ে।

চীনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ফুটবলে দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেবে না তারা এবং ‘জিরো টলারেন্স’ নীতিতেই অভিযান চলবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিএফএ জানায়, ‘পদ্ধতিগত পর্যালোচনার’ পর এসব শাস্তি দেয়া হয়েছে এবং শৃঙ্খলা বজায় রাখতে, ফুটবলের পরিবেশকে পরিশুদ্ধ করতে এবং ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে এ শাস্তির প্রয়োজন ছিল।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow