চীনের কয়লাখনিতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

চীনের শানঝি প্রদেশে কয়লাখনিতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবার এবং চীনের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কার্যালয়ের ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়েছে। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘আহত ও নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইল। বাংলাদেশ এ বিপদে চীনের পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা এবং এ ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে।’ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেন ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পায়, সেই কামনা করেন প্রধানমন্ত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow