চুক্তি করার বিষয়ে ‘সিরিয়াস’ ইরান: রুবিও

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরান বেশ আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, তবে যে কোনো চুক্তিতে অবশ্যই তাদের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ করতে হবে। সোমবার (২৭ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মার্কো রুবিও বলেন, আমার মনে হয় তারা যে সংকটে রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে সত্যিই আগ্রহী। তিনি ইরানের অবনতিশীল অর্থনৈতিক অবস্থার কথাও উল্লেখ করে বলেন, এই সংঘাত শুরু হওয়ার আগে ইরানের যে সমস্যাগুলো ছিল, সেগুলো এখনও রয়েছে। বরং বেশিরভাগ ক্ষেত্রেই আরও খারাপ হয়েছে। তিনি বলেন, চুক্তিতে এটি নিশ্চিত করতে হবে, যাতে তারা কোনো অবস্থাতেই দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে না পারে। এদিকে রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে পুতিন জানিয়েছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির বার্তা পৌঁছে দিয়েছেন আরাগচি।

চুক্তি করার বিষয়ে ‘সিরিয়াস’ ইরান: রুবিও
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে ইরান বেশ আগ্রহী বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, তবে যে কোনো চুক্তিতে অবশ্যই তাদের পারমাণবিক অস্ত্র তৈরির পথ বন্ধ করতে হবে। সোমবার (২৭ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মার্কো রুবিও বলেন, আমার মনে হয় তারা যে সংকটে রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে সত্যিই আগ্রহী। তিনি ইরানের অবনতিশীল অর্থনৈতিক অবস্থার কথাও উল্লেখ করে বলেন, এই সংঘাত শুরু হওয়ার আগে ইরানের যে সমস্যাগুলো ছিল, সেগুলো এখনও রয়েছে। বরং বেশিরভাগ ক্ষেত্রেই আরও খারাপ হয়েছে। তিনি বলেন, চুক্তিতে এটি নিশ্চিত করতে হবে, যাতে তারা কোনো অবস্থাতেই দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগোতে না পারে। এদিকে রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠকে পুতিন জানিয়েছেন, ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির বার্তা পৌঁছে দিয়েছেন আরাগচি। বৈঠকে পুতিন বলেন, ইরান বর্তমানে একটি ‘কঠিন সময়’ পার করছে। তবে রাশিয়া আশা করে, দেশটির জনগণ এ পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। শেষ পর্যন্ত শান্তি প্রতিষ্ঠিত হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শিগগিরই পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে বৈঠকে অংশ নেবেন। রাশিয়া জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকেই ইরানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। এছাড়াও সংঘাত নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধান খুঁজতে তারা প্রস্তুত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow