চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হলে আবারও সামরিক হামলা শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। পাশাপাশি যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে কঠোর অবরোধ আরোপ করতে প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছেন তিনি। ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠক শেষে ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।   পিট হেগসেথ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে চলমান আলোচনার সময়সীমার মধ্যে ইরান যদি তার প্রতিশ্রুতি রক্ষা না করে, তাহলে আমরা প্রয়োজনে আবারও ব্যবস্থা নিতে প্রস্তুত থাকব।’  তিনি আরও বলেন, ‘ইরান চুক্তি মেনে না চললে আমরা পুনরায় কঠোর ও কার্যকর অবরোধ আরোপ করার ক্ষমতা রাখি।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আন্তর্জাতিক মহলে নিবিড় নজরদারি চলছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এ সতর্কবার্তা ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হতে পারে।  তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow