চুনারুঘাটের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

চুনারুঘাট থানার একটি হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। বুধবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার সুমনের আইনজীবী এম. লিটন আহমেদ। এর আগে গত ২২ জুলাই হাইকোর্টের বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দেন। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ, সাথে ছিলেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান। আরও পড়ুন দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ছাত্র-জনতা বিক্ষোভ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ ওঠে। পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মো. মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি হবিগঞ্জের চুনারুঘাট থানায় সাবেক স

চুনারুঘাটের হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল

চুনারুঘাট থানার একটি হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।

বুধবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার সুমনের আইনজীবী এম. লিটন আহমেদ।

এর আগে গত ২২ জুলাই হাইকোর্টের বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দেন। আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ, সাথে ছিলেন ব্যারিস্টার পূর্ণিমা জাহান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ গোলচত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ছাত্র-জনতা বিক্ষোভ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ ওঠে।

পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মো. মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি হবিগঞ্জের চুনারুঘাট থানায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দুল হক সুমনসহ ৯৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

এফএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow